
ইকবাল হোসেন
ত্রিশাল প্রতিনিধিঃ
দেশের চলমান পরিস্থিতিতে পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগের প্রতিবাদে ময়মনসিংহের ত্রিশালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদি শ্রমিকদল ত্রিশাল উপজেলা শাখা ।।
সোমবার ত্রিশাল পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি। শেষ হলে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য ডাঃ মাহাবুবুর রহমান লিটন এমপির দিকনির্দেশনায় আয়োজিত এ কর্মসূচিতে ত্রিশাল উপজেলা শ্রমিকদলের ১২টি ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নেন।
উক্ত বিক্ষোভ মিছিলে ও প্রতিবাদ সমাবেশে নেত্ত্বত দেন ময়মনসিংহ বিভাগীয় শ্রমিকদলের দপ্তর সম্পাদক ও ত্রিশাল উপজেলা শ্রমিকদলের সভাপতি ফিরোজ নুন ও ত্রিশাল উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন শোভা
সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে দেশের স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।