শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নেছারাবাদে প্রকাশিত সংবাদের প্রতিবাদে বিএনপি নেতা নাসির তালুকদারের সংবাদ সম্মেলন সড়কের কাজে দুর্নীতি বালুর বদলে মাটি, হাতেনাতে ধরা এমপি’র হাতে সাভারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জামিল গ্রেপ্তার, আগের পাঁচ মামলাও বিচারাধীন টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযানে ৩ লাখ ইয়াবা উদ্ধার রাজবাড়ীতে শারদীয়া দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা পার্বতীপুরে পৃর্বস্হানে ইউ’পি পরিষদ নির্মাণের দাবিতে মানববন্ধন নেছারাবাদে জরুরবাড়ি সংলগ্ন খালে শুক্রবার বসছে মিনি নৌকা বাইচের আসর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে কুমিল্লা মহানগর জাসাসের বিক্ষোভ সমাবেশ ও মিছিল গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস সীমাহীন ভোগান্তি সিদ্ধিরগঞ্জে গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

বারহাট্টায় সড়কের উপরে ইট সুরকি রাখায় ৫ জনকে জরিমানা

  • আপডেট সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৩৫ বার পঠিত

ওমর ফারুক আহম্মদ
(নেত্রকোনা)

নেত্রকোনা বারহাট্টায় সড়কের ওপর নির্মাণসামগ্রী ও বিভিন্ন ধরনের মালামাল রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় মোবাইল কোর্টে পাঁচজনকে জরিমানা করা হয়েছে।রোববার (৪ অক্টোবর) উপজেলার গোপালপুর বাজারে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।মোবাইল কোর্ট পরিচালনা করেন বারহাট্টা উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মোঃ সাজেদুল ইসলাম।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায় উপজেলার গোপালপুর বাজারে রাস্তার উপর ইট-সুরকি রাখার অপরাধে মহাসড়ক আইন, ২০২১ এর সংশ্লিষ্ট ধারায় ০৫ জন ব্যক্তিকে ০৫ টি মামলায় ৭ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়া ফুটপাতে বিভিন্ন অবৈধ দোকান অপসারণের নির্দেশনা করা হয়। বিশেষত বিভিন্ন চাল ও ধানের গুদামের সামনে মালামাল লোড-আনলোডের সময়সীমা রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত মেনে চলার জন্য কঠোরভাবে বলা হয়। পরবর্তীতে বারহাট্টার এলপিজি ডিস্ট্রিবিউটর মেসার্স বিশাল এন্টারপ্রাইজের গোডাউন মনিটর করা হয়। এসময় চালান না থাকায় গোডাউনে কেবল ফাঁকা সিলিন্ডার পাওয়া যায়।

বারহাট্টা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মোঃ সাজেদুল ইসলাম জানান সড়কের ওপর ইট, বালু, পাথরসহ বিভিন্ন মালামাল রাখার কারণে যানবাহন ও পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park