শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নেছারাবাদে প্রকাশিত সংবাদের প্রতিবাদে বিএনপি নেতা নাসির তালুকদারের সংবাদ সম্মেলন সড়কের কাজে দুর্নীতি বালুর বদলে মাটি, হাতেনাতে ধরা এমপি’র হাতে সাভারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জামিল গ্রেপ্তার, আগের পাঁচ মামলাও বিচারাধীন টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযানে ৩ লাখ ইয়াবা উদ্ধার রাজবাড়ীতে শারদীয়া দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা পার্বতীপুরে পৃর্বস্হানে ইউ’পি পরিষদ নির্মাণের দাবিতে মানববন্ধন নেছারাবাদে জরুরবাড়ি সংলগ্ন খালে শুক্রবার বসছে মিনি নৌকা বাইচের আসর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে কুমিল্লা মহানগর জাসাসের বিক্ষোভ সমাবেশ ও মিছিল গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস সীমাহীন ভোগান্তি সিদ্ধিরগঞ্জে গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

বিশ্ব শিক্ষক দিবসে সিরাজগন্জ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক সম্মাননা পেলেন চিত্ত রঞ্জন রায়

  • আপডেট সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৪৭ বার পঠিত

মোঃ সুজন আহমেদ
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ “গুণী শিক্ষক” হিসেবে সম্মাননা ও সনদ পেয়েছেন সিরাজগঞ্জের উল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্ত রঞ্জন রায়।

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা পর্যায়ে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান ও কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তাকে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়। এ সময় তিনি সিরাজগঞ্জ জেলা প্রশাসকের নিকট থেকে সম্মাননা ও সনদ গ্রহণ করেন।

শিক্ষক চিত্ত রঞ্জন রায় দীর্ঘদিন ধরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তার এ অর্জনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা আনন্দ প্রকাশ করেছেন।

এদিকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে সম্মাননা পাওয়ায় চিত্ত রঞ্জন রায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি ভবিষ্যতেও শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park