শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নেছারাবাদে প্রকাশিত সংবাদের প্রতিবাদে বিএনপি নেতা নাসির তালুকদারের সংবাদ সম্মেলন সড়কের কাজে দুর্নীতি বালুর বদলে মাটি, হাতেনাতে ধরা এমপি’র হাতে সাভারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জামিল গ্রেপ্তার, আগের পাঁচ মামলাও বিচারাধীন টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযানে ৩ লাখ ইয়াবা উদ্ধার রাজবাড়ীতে শারদীয়া দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা পার্বতীপুরে পৃর্বস্হানে ইউ’পি পরিষদ নির্মাণের দাবিতে মানববন্ধন নেছারাবাদে জরুরবাড়ি সংলগ্ন খালে শুক্রবার বসছে মিনি নৌকা বাইচের আসর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে কুমিল্লা মহানগর জাসাসের বিক্ষোভ সমাবেশ ও মিছিল গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস সীমাহীন ভোগান্তি সিদ্ধিরগঞ্জে গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক ‎ ‎

  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ২৩ বার পঠিত

‎
‎
‎মোঃ সাইফুল ইসলাম,
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)
‎
‎মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে রোগীদের টার্গেট করে চুরির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল এলাকার সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্যকে আটক করা হয়েছে।
‎
‎রোববার (৪ অক্টোবর) দুপুরে হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের বহির্বিভাগ থেকে তাদের আটক করা হয়।
‎
‎আটককৃতরা হলেন- আসমা খাতুন, তানজিলা, তানিয়া ও নাসিমা সহ আরও একজন। তাদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামে।
‎
‎হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এই সংঘবদ্ধ চক্রটি বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের ভিড়ের সুযোগ নিয়ে স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা চুরি করে আসছিল। রোববার ইএনটি বিভাগের বহির্বিভাগে রোগীদের দীর্ঘ লাইনের মধ্যে তাদের সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে অন্যান্য রোগী ও স্বজনদের সন্দেহ হয়। পরে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।
‎
‎জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে হাসপাতাল ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে। তারা নিয়মিত দলবদ্ধভাবে হাসপাতালে এসে রোগীদের ভ্যানিটি ব্যাগ, মোবাইল ও নগদ টাকা ও স্বর্ণালংকার টার্গেট করতেন। ঘটনার সময় তাদের কারো কাছেই চিকিৎসা নেওয়ার কোনো টিকিট বা ভাউচার পাওয়া যায়নি।
‎
‎পরে আটককৃতদের স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
‎
‎এ বিষয়ে সদর মৌলভীবাজার সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালে চিকিৎসা নিতে আসা মানুষ যাতে কোনো প্রতারক বা চোর চক্রের খপ্পরে না পড়েন, সে জন্য নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। একই সঙ্গে রোগী ও তাদের স্বজনদের ভিড়পূর্ণ স্থানে নিজেদের মূল্যবান জিনিসপত্র সতর্কতার সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park