শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নেছারাবাদে প্রকাশিত সংবাদের প্রতিবাদে বিএনপি নেতা নাসির তালুকদারের সংবাদ সম্মেলন সড়কের কাজে দুর্নীতি বালুর বদলে মাটি, হাতেনাতে ধরা এমপি’র হাতে সাভারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জামিল গ্রেপ্তার, আগের পাঁচ মামলাও বিচারাধীন টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযানে ৩ লাখ ইয়াবা উদ্ধার রাজবাড়ীতে শারদীয়া দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা পার্বতীপুরে পৃর্বস্হানে ইউ’পি পরিষদ নির্মাণের দাবিতে মানববন্ধন নেছারাবাদে জরুরবাড়ি সংলগ্ন খালে শুক্রবার বসছে মিনি নৌকা বাইচের আসর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে কুমিল্লা মহানগর জাসাসের বিক্ষোভ সমাবেশ ও মিছিল গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস সীমাহীন ভোগান্তি সিদ্ধিরগঞ্জে গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

জলঢাকায় হাট ইজারা নিয়ে টাকা-পে-অর্ডার ছিনতাইয়ের অভিযোগ, সংবাদ সম্মেলন

  • আপডেট সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার পঠিত

মনিরুজ্জামান মিলন পাটোয়ারী, নীলফামারী

নীলফামারীর জলঢাকায় পৌরসভার হাটবাজারের উন্মুক্ত ইজারা ডাককে কেন্দ্র করে পে-অর্ডার ও নগদ টাকা ছিনতাই এবং ইজারা প্রক্রিয়ায় অংশ গ্রহণে বাধা দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জলঢাকা পৌর শাখার সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেক দুলাল। বুধবার (৭ অক্টোবর) শেষ বিকেলে পৌর শহরের পেট্রোল পাম্প এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সারোয়ার হোসেন ভুট্টু, রউফুল ইসলাম বাবু, শ্রমিক নেতা আলতাফ হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল মালেক দুলাল অভিযোগ করে বলেন, জলঢাকা হাট বাজারের ইজারা দিয়ে সরকারি রাজস্ব বৃদ্ধি এবং হাট বাজারের উন্নয়নের লক্ষ্যে পূর্বঘোষণা অনুযায়ী বুধবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে আগামী তিন মাসের জন্য উন্মুক্ত নিলাম ডাক আহ্বান করে জলঢাকা পৌরসভা। তিনি অভিযোগ করেন, ওই উন্মুক্ত ইজারা ডাকে অংশ নিতে সকাল ১১টা ৪০ মিনিটে উপজেলা পরিষদে প্রবেশের সময় সাবেক পৌর মেয়র ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট এবং যুবদল সদস্য সচিব শাহিনুর হক বাবুর নেতৃত্বে প্রায় ৫০ থেকে ৬০ জনের একটি দল তার ওপর হামলা চালায়। তার অভিযোগ, এ সময় মোঃ রিশাদ ইসলাম (৩০), মোঃ পলাশ আহমেদ (৩১), মোঃ আশিক ইসলাম (২৮), মোঃ আরিফ হোসেন (৩৪) ও মোঃ আতিক ইসলাম (৩৮)-সহ কয়েকজন তাকে মারধর করে মুঠোফোন কেড়ে নেন। এক পর্যায়ে তার কাছে থাকা নগদ দুই লাখ টাকা এবং ১০ লাখ ৫০ হাজার টাকার পে-অর্ডার জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয়। পরে তাকে একটি দোকানে আটকে রাখা হয় বলেও অভিযোগ করেন তিনি।
আব্দুল মালেক দুলাল আরও অভিযোগ করেন, বিষয়টি জানতে পেরে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম ঘটনাস্থলে আসতে চাইলে তাকেও হাট ইজারার উন্মুক্ত দরপত্রে অংশগ্রহণে বাধা দেওয়া হয় এবং একটি দোকানঘরে অবরুদ্ধ করে রাখা হয়। তিনি বলেন, অবরুদ্ধ অবস্থায় পৌর নির্বাহী কর্মকর্তা ও পৌর সচিব আশরাফুজ্জামানকে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করে বিষয়টি জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তার অভিযোগ, পরে নির্ধারিত হাটবাজারটি কম দরে তিন মাসের জন্য ইজারা দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে আব্দুল মালেক দুলাল বলেন, এ ঘটনায় জলঢাকার শান্তিপূর্ণ পরিবেশকে অস্থিতিশীল করার আশঙ্কা তৈরি হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তিনি আরও জানান, এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে জলঢাকা থানায় একটি এজাহার দায়ের করেছেন। একই সঙ্গে জলঢাকা পৌরসভার হাটবাজারের ইজারা প্রক্রিয়া পুনরায় উন্মুক্ত ভাবে সম্পন্ন করার দাবি জানান তিনি। সংবাদ সম্মেলন শেষে আয়োজকরা জলঢাকা উপজেলার পেট্রোল পাম্প এলাকায় রংপুর মহাসড়ক অবরোধ করে তাদের দাবির পক্ষে কর্মসূচি পালন করেন। এ সময় তারা উপজেলা পরিষদ ও ইউএনও কার্যালয়ের সিসি ক্যামেরার ফুটেজ যাচাই করে ঘটনার প্রকৃত সত্য উদঘাটন এবং ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। প্রকৃত দোষীদের গ্রেপ্তার ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন তারা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park