শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নেছারাবাদে প্রকাশিত সংবাদের প্রতিবাদে বিএনপি নেতা নাসির তালুকদারের সংবাদ সম্মেলন সড়কের কাজে দুর্নীতি বালুর বদলে মাটি, হাতেনাতে ধরা এমপি’র হাতে সাভারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জামিল গ্রেপ্তার, আগের পাঁচ মামলাও বিচারাধীন টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযানে ৩ লাখ ইয়াবা উদ্ধার রাজবাড়ীতে শারদীয়া দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা পার্বতীপুরে পৃর্বস্হানে ইউ’পি পরিষদ নির্মাণের দাবিতে মানববন্ধন নেছারাবাদে জরুরবাড়ি সংলগ্ন খালে শুক্রবার বসছে মিনি নৌকা বাইচের আসর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে কুমিল্লা মহানগর জাসাসের বিক্ষোভ সমাবেশ ও মিছিল গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস সীমাহীন ভোগান্তি সিদ্ধিরগঞ্জে গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

জাজিরায় গ্যাস সিলিন্ডারের দামে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৩৩ বার পঠিত

উপজেলা প্রতিনিধি:

শরীয়তপুরের জাজিরায় সরকার নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৬-অক্টোবর) জাজিরা পৌরসভার টিএনটি মোড়ের মেসার্স রাসেল এন্টারপ্রাইজকে ক্যাশ মেমো সংরক্ষণ না করায় ১ হাজার টাকা এবং কাজীর হাট বাজারের মায়ের দোয়া এন্টারপ্রাইজকে বিভিন্ন অনিয়মের দায়ে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে পরিচালিত অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. বশির আহমেদ ও জাজিরা থানা পুলিশ অংশ নেয়।

এসময় কাজীর হাটের দুটি আইসক্রিম কারখানা ও একটি সরিষার মিলে অভিযান চালানো হলেও নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি।

অভিযান শেষে সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস জানান, সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে জেলা প্রশাসকের কার্যালয়ে গ্যাস ডিলার ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের নিয়ে একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় ব্যবসায়ীদের সমস্যা ও সিন্ডিকেটের অভিযোগ আনুষ্ঠানিকভাবে তুলে ধরার জন্য তাদের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি বাজারে শৃঙ্খলা বজায় রাখা ও নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park