শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নেছারাবাদে প্রকাশিত সংবাদের প্রতিবাদে বিএনপি নেতা নাসির তালুকদারের সংবাদ সম্মেলন সড়কের কাজে দুর্নীতি বালুর বদলে মাটি, হাতেনাতে ধরা এমপি’র হাতে সাভারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জামিল গ্রেপ্তার, আগের পাঁচ মামলাও বিচারাধীন টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযানে ৩ লাখ ইয়াবা উদ্ধার রাজবাড়ীতে শারদীয়া দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা পার্বতীপুরে পৃর্বস্হানে ইউ’পি পরিষদ নির্মাণের দাবিতে মানববন্ধন নেছারাবাদে জরুরবাড়ি সংলগ্ন খালে শুক্রবার বসছে মিনি নৌকা বাইচের আসর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে কুমিল্লা মহানগর জাসাসের বিক্ষোভ সমাবেশ ও মিছিল গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস সীমাহীন ভোগান্তি সিদ্ধিরগঞ্জে গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ভাঙ্গুড়ায় দুর্গাপূজার শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রস্তুতি সভা

  • আপডেট সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৩৬ বার পঠিত

প্রতিনিধি মো: আরিফুল ইসলাম
ভাঙ্গুড়া (পাবনা)

পাবনার ভাঙ্গুড়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে পৌর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আজ ৭ (আগস্ট)বুধবার। সভায় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সম্প্রীতি বজায় রাখা এবং পূজার সার্বিক পরিবেশ সুন্দর রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও দিকনির্দেশনা দেওয়া হয়।

সভায় ভাঙ্গুড়া পৌরসভার আওতাধীন ছয়টি মন্দিরের নিরাপত্তা ও সার্বিক সহযোগিতার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পূজার সময় যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

সভায় ভাঙ্গুড়া পৌর বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম (কমিশনার) ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজের নেতৃত্ব ও দিকনির্দেশনায় পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পূজামণ্ডপগুলোর শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় সার্বক্ষণিক সহযোগিতা এবং নিরলসভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত থেকে বিভিন্ন বিষয়ে গঠনমূলক আলোচনা ও দিকনির্দেশনা দেন ভাঙ্গুড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মুজাহিদ স্বপন, ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মজিবুর রহমান, ভাঙ্গুড়া পৌর বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম (কমিশনার) এবং সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু সংগীত কুমার পাল, ভাঙ্গুড়া হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক ভবেশ চন্দ্র দে, সাধারণ সম্পাদক বাবু মলয় কুমার দেব, ভাঙ্গুড়া পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু পরিমল কুমার সরকারসহ পৌরসভার আওতাধীন ছয়টি মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সভায় বক্তারা বলেন, দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব নয়; এটি বাঙালির অসাম্প্রদায়িক চেতনা, সম্প্রীতি ও সৌহার্দ্যেরও অন্যতম প্রতীক। তাই ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতি বজায় রেখে উৎসব উদযাপনে এগিয়ে আসতে হবে।

তারা আরও বলেন, পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, যানজট নিয়ন্ত্রণ, মাদক ও ইভটিজিং প্রতিরোধ এবং যেকোনো ধরনের গুজব বা অপপ্রচারে কান না দিয়ে প্রশাসনকে সহযোগিতা করা জরুরি। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা সন্দেহজনক কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়।

সভায় সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক দল, পূজা উদযাপন পরিষদ এবং স্থানীয় জনগণের সম্মিলিত সহযোগিতায় ভাঙ্গুড়ায় এবারের শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park