সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় পোস্টার টানানো নিয়ে কোকো স্মৃতি সংসদের নেতাকে মারধরের অভিযোগ কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: ৭ দিনের রিমান্ডে ২ যুবক পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা সজাগ পুলিশ:কুমিল্লায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও ২ ফরিদপুর সালথায় যুবদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল সিরাজগঞ্জের ৫৫১ পূজামণ্ডপে ৫৫ লাখ টাকার চেক বিতরণ ব্রাহ্মণপাড়ার ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী হাসান ডাকাত চান্দিনা থেকে গ্রেপ্তার ১১ মাস আগে পুলিশ সুপারকে প্রাণনাশের শঙ্কা জানিয়েছিলেন সাংবাদিক আলিফ, তবুও রক্ষা পেলেন না তমরুদ্দি ইউনিয়ন ছাত্রশিবিরের জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন পার্বতীপুরে শারদীয় দুর্গোৎসবে প্রীতি ও উষ্ণ শুভেচ্ছায় এমপি এ জেড এম রেজওয়ান হক

ফরিদপুর সালথায় যুবদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল

  • আপডেট সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ২২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুরের সালথা উপজেলা যুবদলের ৩৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণার একদিন পরই আনন্দ মিছিল করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। আজ রবিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা সদরে মিছিলটি বের করা হয়। মিছিলটি সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সালথা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. হাসান আশরাফের সভাপতিত্বে এবং সদস্যসচিব মো. এনায়েত হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মিরান হোসেন, মাহফুজুর রহমান খান,সাইফুল ইসলাম রিজু, সাফিকুল ইসলাম, হাবিবুর রহমান হাবিব প্রমুখ। এ ছাড়াও আনন্দ মিছিলে নবগঠিত কমিটির সকল সদস্যসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিছিলের আগে নতুন কমিটির সকল নেতাদের ফুলেল মালা পড়িয়ে দেন উপজেলা যুবদলের আহ্বায়ক মো. হাসান আশরাফ।

আনন্দ মিছিল শেষে বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের কবর জিয়ারত করেন নবনির্বাচিত কমিটির সদস্যরা।

এর আগে শনিবার (১৭ অক্টোবর) রাত ১১টার দিকে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ৩৫ সদস্যবিশিষ্ট সালথা উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির অনুমোদন দেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park