
নিজস্ব প্রতিবেদক:
দিন দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় প্রতিদিনই ১০-১২ জন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়াও উপজেলার প্রাইভেট হাসপাতাল গুলোতে প্রায় ১ সপ্তাহে ৭০-৭৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।
কালিয়াকৈর উপজেলা ও একটি পৌরসভা শিল্পঅধ্যাশিত অঞ্চল বিধায় এখানে লক্ষ লক্ষ লোকের বসবাস। গ্রামের তুলনায় কালিয়াকৈর পৌরসভায় ০৯টি ওর্য়াডে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। সাধারণ ডেঙ্গু রোগীর উপসর্গের পাশাপাশি শক সিন্ড্রোম নিয়েও আক্রান্ত হচ্ছে কেও কেও । তবে পৌরসভার ০৯ টি ওর্য়াডে ডেঙ্গুর উচ্চ ঝঁকিপূর্ন হিসাবে চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ।
রবিবার সরোজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা যায়, গত এক সপ্তাহে ডেঙ্গু রোগী ভর্তি ৪১ জন , সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ জন।
স্থানীয়রা জানান ,বিগত বছরের তুলনায় এ বছর বর্ষা মাসে বেশি বৃষ্টি-পাত বেশি হওয়ায় দীর্ঘদিন পানি জমে থাকায় কারনে মশা মাছি বেশি বৃদ্ধি পেয়েছে। এছাড়া ময়লা আর্বজনা নর্দমা থেকে এডিস মশা বৃদ্ধি পাচ্ছে।
চিকিৎসকরা বলছেন-বেশির ভাগ রোগী জ্বর মাথা ব্যথা শরিল দুর্বলতা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। এছাড়া শক সিন্ড্রোম যেমন রক্তক্ষরণ লো প্রেসার ডায়রিয়ার মতো উপসর্গ দেখে ডেঙ্গু পরিক্ষা করালে তাদের ডেঙ্গু পজিটিব হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাদিয়া তাসনিম মুনমুন জানান,গত মাসের তুলনায় অক্টোবর মাসে ডেঙ্গু রোগী বাড়ছে। আমাদের হাসপাতালে যারা ভর্তি আছে তারা এখন আশংকামুক্ত। তবে রোগ সনাক্ত ও সময়মত চিকিৎসা শুরু করাই গুরুতর রোগীর জটিলতা ও মৃত্যু এড়ানো সবচেয়ে কার্যকর উপায়