রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে হতে দিনাজপুরে অষ্টম শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি বিপ্লব গ্রেপ্তার বাঙ্গাবাড়ীর ১নং ওয়ার্ডে আগামী ইউপি নির্বাচন ঘিরে মবিন নির্মলের পথসভা; সাধারণ মানুষের সমর্থন গ্রাম পুলিশকে লাঞ্ছিত করার অভিযোগ, সুকতাইল ইউপি চেয়ারম্যানকে শোকজ বাঙ্গালা ইউনিয়নের মোড়দহ কুড়াগাছা বাজারে মতবিনিময় সভা করেন চেয়ারম্যান পদপ্রার্থী শাহিদুল ইসলাম আমতলীতে অপরাধ দমনে বিশেষ প্যারেড অনুষ্ঠিত গ্রাম পুলিশের শ্রীমঙ্গলে বিজিবি-এসআরবির যৌথ অভিযানে ৪০ লাখ টাকার ভারতীয় সিগারেট জব্দ গোপালগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি মামলায় যুবক গ্রেফতার সালথায় মরহুম কে এম ওবায়দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৫ কুমিল্লায় পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

গ্রাম পুলিশকে লাঞ্ছিত করার অভিযোগ, সুকতাইল ইউপি চেয়ারম্যানকে শোকজ

  • আপডেট সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ১৮ বার পঠিত

১০ কর্ম দিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ

লুৎফর সিকদার, গোপালগঞ্জ:

গোপালগঞ্জ সদর উপজেলার সুকতাইল ইউনিয়ন পরিষদে দায়িত্ব পালনকালে এক গ্রাম পুলিশ সদস্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে চেয়ারম্যান রানা মোল্লাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। আগামী ১০ কর্ম দিবসের মধ্যে তাঁকে বিষয়টির লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জারি করা নোটিশে বলা হয়, ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দায়িত্ব পালনকালে পোশাক পরা এক গ্রাম পুলিশ সদস্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি স্থানীয় জন প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের নজরে আসেন।

নোটিশে এ ঘটনায় চেয়ারম্যান রানা মোল্লার কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। নোটিশের অনুলিপি গোপালগঞ্জের জেলা প্রশাসক এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালকের কাছেও পাঠানো হয়েছে।

ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা সমালোচনা ঝড় উঠেছে। তবে অভিযোগের বিষয়ে চেয়ারম্যান রানা মোল্লার বক্তব্য জানা যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হইবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park