রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাঙ্গাবাড়ীর ১নং ওয়ার্ডে আগামী ইউপি নির্বাচন ঘিরে মবিন নির্মলের পথসভা; সাধারণ মানুষের সমর্থন গ্রাম পুলিশকে লাঞ্ছিত করার অভিযোগ, সুকতাইল ইউপি চেয়ারম্যানকে শোকজ বাঙ্গালা ইউনিয়নের মোড়দহ কুড়াগাছা বাজারে মতবিনিময় সভা করেন চেয়ারম্যান পদপ্রার্থী শাহিদুল ইসলাম আমতলীতে অপরাধ দমনে বিশেষ প্যারেড অনুষ্ঠিত গ্রাম পুলিশের শ্রীমঙ্গলে বিজিবি-এসআরবির যৌথ অভিযানে ৪০ লাখ টাকার ভারতীয় সিগারেট জব্দ গোপালগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি মামলায় যুবক গ্রেফতার সালথায় মরহুম কে এম ওবায়দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৫ কুমিল্লায় পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার-১৫

শ্রীমঙ্গলে বিজিবি-এসআরবির যৌথ অভিযানে ৪০ লাখ টাকার ভারতীয় সিগারেট জব্দ

  • আপডেট সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ১৮ বার পঠিত

মনজু বিজয় চৌধুরী,
মৌলভীবাজার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিজিবি ও এসআরবির যৌথ অভিযানে ৪০ লাখ ৮৬ হাজার টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ ভারতীয় সিগারেট জব্দ করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) রাতে শ্রীমঙ্গল উপজেলার রাজাপুর কাকিয়াবাজার এলাকায় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পরিচালিত বিশেষ অভিযানে এসব সিগারেট উদ্ধার করা হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৪৬ বিজিবির বিশেষ টহল দল ও এসআরবির সদস্যদের সমন্বয়ে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ২০ হাজার ৪৩০ প্যাকেট আমদানি নিষিদ্ধ ভারতীয় সিগারেট উদ্ধার করা হয়।
উদ্ধার করা সিগারেটের সর্বমোট জব্দমূল্য ৪০ লাখ ৮৬ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্রে আরও জানা যায়, শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) মৌলভীবাজার জেলার কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার সীমান্ত এলাকায় প্রায় ১১৫ কিলোমিটার সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালন করছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদকদ্রব্য, অবৈধ পণ্য ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় চোরাচালানবিরোধী এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park