রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনার ভাঙ্গুড়ায় জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে মাছ ও চিংড়ির রোগবালাই প্রতিরোধে করণীয় সম্পর্কে প্রশিক্ষণ অনুষ্ঠিত দেবহাটায় ১৬৯ বোতল ভারতীয় উইনকেরেক্স সিরাপসহ মাদক কারবারি আটক, পলাতক ২ দাউদকান্দিতে নকল ইয়াবা ও গাঁজাসহ আটক ২ কুমিল্লায় অস্ত্র হাতে ভিডিও ভাইরাল, এসবিএস’ গ্রুপের ৪ সদস্য গ্রেপ্তার মোহনপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন চেন্নাই যাওয়ার পথে ধুবড়িতে আটক চাঁপাইনবাবগঞ্জের ৩৬ শ্রমিক, নেপথ্যে দালাল চক্র সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান ‎ চাঁপাইনবাবগঞ্জে ৭৫ অসহায় নারীকে সেলাই মেশিন দিল জেলা পরিষদ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে ৭৫ অসহায় নারীকে সেলাই মেশিন দিল জেলা পরিষদ

  • আপডেট সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ১৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

চাঁপাইনবাবগঞ্জে দুস্থ ও অসহায় নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে ৭৫ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে জেলা পরিষদ।

রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এই সেলাই মেশিনগুলো বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগী নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদ।

প্রধান অতিথির বক্তব্যে হারুনুর রশীদ বলেন, “অসহায় নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আত্মনির্ভরশীল করে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই সেলাই মেশিনের মাধ্যমে নারীরা ঘরে বসেই নিজেদের জন্য উপার্জনের পথ তৈরি করতে পারবেন, যা তাঁদের পরিবারের আর্থিক স্বচ্ছলতা আনতেও বড় অবদান রাখবে।”

অনুষ্ঠানে মোট ৭৫ জন নারীর প্রত্যেককে একটি করে সেলাই মেশিন দেওয়া হয়। জেলা পরিষদের এই উদ্যোগ উপকারভোগী নারীদের নিজেদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি অর্থনৈতিক স্বাধীনতা অর্জনে সহায়তা করবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত সংশ্লিষ্টরা।

বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামসহ জেলা পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park