বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাহাজমারা ৬ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় মোহাম্মদ ইসমাইল হোসেন সালথায় কৃষকদলের আটঘর ইউনিয়ন কমিটি ঘোষণা,সভাপতি আতিকুর রহমান, সম্পাদক শফিকুল ইসলাম হালুয়াঘাটে ঐতিহাসিক তেলিখালী যুদ্ধ দিবস পালিত বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ নওগাঁর নিয়ামতপুর উপজেলার জাবঠাপাড়া কমিউনিটি শাকির হোসেনের বাড়ির সামনে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত মুরাদনগরের প্রাণের দাবি বাঁশকাইটে রেলস্টেশন, মানববন্ধনে এলাকাবাসীর জোরালো দাবি ত্রিশালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ময়মনসিংহে কেককাটার মাধ্যমে পালিত হলো অগ্রযাত্রা প্রতিদিনের ১ম বর্ষপূর্তি পিরোজপুরে মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা গোপালগঞ্জের ভাটিয়াপাড়া মোড়ে চর্তুমুখী সংঘর্ষে নিহত-১

ত্রিশালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ২৪ বার পঠিত

ইকবাল হোসেন
ত্রিশাল প্রতিনিধিঃ

ময়মনসিংহের ত্রিশালে ‘ঐক্য ও প্রগতি’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ত্রিশাল পৌর শাখার নেতা রেদুয়ান হাসনাত রুবেলের উদ্যোগে আয়োজিত এ আনন্দ র‍্যালিতে পৌর যুবদলের ৯টি ওয়ার্ডের বিপুলসংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

র‍্যালিটি উৎসবমুখর পরিবেশে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে র‍্যালিটি ত্রিশাল বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য দেখা যায়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে সংগঠনের ঐক্য, ভ্রাতৃত্ব ও সাংগঠনিক শক্তির বহিঃপ্রকাশ ঘটে।

আনন্দ র‍্যালিকে ঘিরে ত্রিশাল পৌর যুবদলের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park