বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাহাজমারা ৬ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় মোহাম্মদ ইসমাইল হোসেন সালথায় কৃষকদলের আটঘর ইউনিয়ন কমিটি ঘোষণা,সভাপতি আতিকুর রহমান, সম্পাদক শফিকুল ইসলাম হালুয়াঘাটে ঐতিহাসিক তেলিখালী যুদ্ধ দিবস পালিত বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ নওগাঁর নিয়ামতপুর উপজেলার জাবঠাপাড়া কমিউনিটি শাকির হোসেনের বাড়ির সামনে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত মুরাদনগরের প্রাণের দাবি বাঁশকাইটে রেলস্টেশন, মানববন্ধনে এলাকাবাসীর জোরালো দাবি ত্রিশালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ময়মনসিংহে কেককাটার মাধ্যমে পালিত হলো অগ্রযাত্রা প্রতিদিনের ১ম বর্ষপূর্তি পিরোজপুরে মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা গোপালগঞ্জের ভাটিয়াপাড়া মোড়ে চর্তুমুখী সংঘর্ষে নিহত-১

মুরাদনগরের প্রাণের দাবি বাঁশকাইটে রেলস্টেশন, মানববন্ধনে এলাকাবাসীর জোরালো দাবি

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ১৮ বার পঠিত

সুজন চন্দ্র দাস
মুরাদনগর (কুমিল্লা)

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঁশকাইট গ্রামে একটি রেলস্টেশন স্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিনের এ দাবি বাস্তবায়নের লক্ষ্যে দক্ষিণ মুরাদনগর কল্যাণ সমিতির উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বাঁশকাইট গ্রামে রেলস্টেশন স্থাপন করা হলে দক্ষিণ মুরাদনগরের মানুষের যাতায়াতব্যবস্থা আরও সহজ হবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আসবে। দীর্ঘদিন ধরে এলাকাবাসী এ দাবি জানিয়ে আসছেন। তাই জনদুর্ভোগ লাঘবে দ্রুত রেলস্টেশন স্থাপনের উদ্যোগ নেওয়া প্রয়োজন।
মানববন্ধনে বক্তব্য দেন জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর যুগ্ম আহ্বায়ক ও মুরাদনগর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুল আজিজ মোল্লা।
তিনি বলেন, বাঁশকাইট গ্রামে একটি রেলস্টেশন স্থাপন মুরাদনগরবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি। এ দাবি কোনো একক ব্যক্তির নয়, বরং দক্ষিণ মুরাদনগরের সর্বস্তরের মানুষের। দাবি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার হতে হবে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বাঁশকাইটে দ্রুত রেলস্টেশন স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
মানববন্ধন থেকে এলাকাবাসী তাঁদের ন্যায্য দাবি বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, রেলপথ কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের কার্যকর উদ্যোগ কামনা করেন।
তাঁদের প্রত্যাশা, বাঁশকাইটে একটি রেলস্টেশন প্রতিষ্ঠিত হলে দক্ষিণ মুরাদনগরের যোগাযোগব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
এলাকাবাসীর একটাই দাবি-আমাদের অধিকার, বাঁশকাইটে রেলস্টেশন চাই।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park