বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ন‌ওগাঁর নিয়ামতপুরে ওয়ান হেলথ ডে-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সিরাজগঞ্জ-পাবনায় এসআরবি-১২-এর অভিযান, উদ্ধার ১০৩টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গোলাবারুদ সুখচর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ইসমাইল হোসেনকে ঘিরে আলোচনা কুমিল্লায় নিখোঁজের দু্ইদিন পর ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের পেছনে ছিনতাই-ভিডিও ভাইরাল, আটক ৪ ১৭ বছরের নির্যাতনেও আপসহীন, শরীফকে চেয়ারম্যান দেখতে চান এলাকাবাসী কোটালীপাড়ায় বৃদ্ধ পিতার ঠাঁই হলো গাছ তলায় ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল সালথায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান চার মাসেই বাজিমাত ওসি সাজেদুলের, দাউদকান্দিতে ১.৮৪ লাখ ইয়াবা উদ্ধার

নওগাঁর নিয়ামতপুর উপজেলার জাবঠাপাড়া কমিউনিটি শাকির হোসেনের বাড়ির সামনে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৩৩ বার পঠিত

মোঃ আব্দুল আজিজ শেখ নওগাঁঃ

৩নভেম্বর ২০২৬ইং তারিখ রোজ মঙ্গলবার বিকেল ৪:০০টায় রসুলপুর ইউনিয়নের জাবঠাপাড়া কমিউনিটি শাকির হোসেনের বাড়ির সামনে সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে, ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের কারিগরি সহায়তায় এবং ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়িত GO4IMPact প্রকল্পের উদ্যোগে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা (IWRM) ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা (SWM) বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গম্ভীরা অনুষ্ঠিত হয়েছে।
গম্ভীরা অনুষ্ঠানে নাটিকার মাধ্যমে সমন্বিত পানি সম্পদ সংরক্ষণ, নিরাপদ পানি ব্যবস্থাপনা, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, প্লাস্টিকের ব্যবহার হ্রাস, বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণসহ পরিবেশগত বিষয়ে জনসচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়। গম্ভীরা নাটিকার উদ্বোধন ও
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রসুলপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আমবেরা বেগম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রসুলপুর ইউনিয়নের সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তি মোঃ আব্দুল আলীম।এছাড়াও আরও উপস্থিত ছিলেন, ইএসডিও গোফরইমপ্যাক্ট প্রকল্পের কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমানসহ প্রমূখ। অনুষ্ঠানে গম্ভিরা পরিবেশনা করেন চাঁপাইনবাবগঞ্জ থেকে আগত প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট এর শিল্পী বৃন্দ। প্রাণবন্ত এ আয়োজন উপভোগ করতে স্থানীয় প্রায় ৫ শতাধিক নারী-পুরুষ ও কোমলমতি শিক্ষার্থী অংশগ্রহণ করেন। গম্ভীরা পরিবেশনার মাধ্যমে স্থানীয় জনগণকে পানি সম্পদের সুষ্ঠু ব্যবহার ও সংরক্ষণ, বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলা ও সঠিকভাবে ব্যবস্থাপনা, প্লাস্টিকের ব্যবহার কমানো এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ ও পরিচর্যায় উদ্বুদ্ধ করা হয়।
আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের সৃজনশীল ও বিনোদনমূলক সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে পরিবেশ ও পানি সম্পদ সংরক্ষণ বিষয়ে সচেতনতা আরও বৃদ্ধি পাবে এবং নিজ নিজ অবস্থান থেকে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় সক্রিয় ভূমিকা রাখার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন সৃষ্টি হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park