মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১ পিরোজপুরের কাউখালীতে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবা সহ আটক ১। ১০ নভেম্বরের কর্মসূচি ঘিরে সতর্ক পুলিশ, সড়কে মহড়া ন‌ওগাঁর নিয়ামতপুরে ৫০ লিটার চোলাইমদসহ ৩ জন গ্রেপ্তার নওগাঁর নিয়ামতপুর উপজেলার গুজিশহর স্কুল মাঠে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন

  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ১৮ বার পঠিত

মোঃ হাসিবুল ইসলাম

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের অপপ্রচার, নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজশাহীতে রাজপথে অবস্থান নিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। এর ধারাবাহিকতায় রাজশাহী মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ তপনের নেতৃত্বে নগরীতে এক মোটরসাইকেল শোডাউন  করেছে চন্দ্রিমা থানা ছাত্রদল। গত সোমবার (০৯ নভেম্বর) নগরীর চন্দ্রিমা থানা এলাকায় এই মোটরসাইকেল মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি চন্দ্রিমা থানার গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়ক প্রদক্ষিণ করে। এতে মহানগনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী মোটরসাইকেল নিয়ে অংশ নেন এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্য ও অপতৎপরতাবিরোধী বিভিন্ন প্রতিরোধমূলক স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।

‘মিছিল শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ তপন বলেন, “স্বৈরাচারের দোসর ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ বিগত দিনে দেশের ছাত্রসমাজকে নিপীড়ন করেছে। আজ তারা গোপনে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। কিন্তু রাজশাহীর শান্ত পরিবেশ নষ্ট করতে চাইলে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে রাজপথেই কঠোর জবাব দেবে।”

তিনি আরও বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা সর্বদা সজাগ রয়েছে এবং যেকোনো মূল্যে চন্দ্রিমা থানা এলাকা তথা পুরো রাজশাহীকে নৈরাজ্যমুক্ত রাখা হবে। এ সময় চন্দ্রিমা থানা ছাত্রদল ও বিভিন্ন ওয়ার্ড ছাত্রদলের বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। মিছিল চলাকালে সড়কের দুই পাশে থাকা সাধারণ মানুষ ও পথচারীরা তাদের অভিবাদন জানান। চন্দ্রিমা থানা ছাত্রদলের নেতৃবৃন্দ জানান, ছাত্রজনতার রক্তে অর্জিত বিপ্লবকে নস্যাৎ করতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যেকোনো অপচেষ্টা রুখে দিতে তারা রাজপথে প্রস্তুত রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park