
আরিফ বিল্লাহ। পিরোজপুর
পিরোজপুর জেলা গোয়েন্দা সংস্হা(ডিবি)র অভিযানে কাউখালী উপজেলা থেকে ৫০ পিস ইয়াবা সহ ১ জনকে আটক করা হয়েছে।জেলা ডিবি কর্মকর্তা মশিউর রহমান জানান পিরোজপুর জেলা পুলিশ সুপার, মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা,র সার্বিক দিকনির্দেশনায়, এসআই পলাশ বিশ্বাস সহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি’র) একটি চৌকস টিম রবিবার ০৯/১১/২০২৬ খ্রি. আনুমানিক রাত ১০,০০ ঘটিকায়, বিশেষ অভিযান পরিচালনাকালে পিরোজপুর কাউখালী থানাধীন শিয়ালকাঠি হইতে ১/ সোহেল জমাদ্দার (৩১)কে
৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।গ্রেফতার সোহেল জমদ্দারের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন তাকে আদালতে প্রেরনের প্রক্রিয়া চলছে।মাদক নির্মূলে ডিবির অভিযান অব্যাহত থাকবে।
স্হানীয় এলাকাবাসী জেলা ডিবির প্রতিদিনের সফল অভিযানে সাধুবাদ জানান।