বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পার্বতীপুরে সরকারি অনুদান ছাড়াই চলছে তা’লীমুল কোরআন হাফিজিয়া মাদরাসা গোপালগঞ্জে টুঙ্গিপাড়া বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন ন‌ওগাঁর বদলগাছী থানার পুলিশ সদস্যদের সঙ্গে নওগাঁর পুলিশ সুপারের মতবিনিময় ন‌ওগাঁর নিয়ামতপুরে ট্রেড লাইসেন্স সেবা সহজীকরণ ও স্থানীয় সরকার-ব‍্যবসায়ী সহযোগিতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত মোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন ​ মাহবুবার রহমানের মৃত্যুবার্ষিকীতে বিএনপির আলোচনা সভা, নেতাকর্মীদের নির্যাতন নিয়ে ফিরোজের হুঁশিয়ারি চরইশ্বর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মো. নেওয়াজ উদ্দিন টুঙ্গীপাড়া থানায় আগুন দিলো নিষিদ্ধ আ.লীগ- ছাত্রলীগের কর্মীরা পিরোজপুর পুলিশের কুজকাওয়াজ ও কল্যানসভায় বরিশাল রেঞ্জ ডিআইজির যোগদান কুমিল্লার সীমান্তে বিজিবির অভিযানে ৬ মানবপাচারকারী ও এক ভারতীয় নারীকে আটক

মাহবুবার রহমানের মৃত্যুবার্ষিকীতে বিএনপির আলোচনা সভা, নেতাকর্মীদের নির্যাতন নিয়ে ফিরোজের হুঁশিয়ারি

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ১৩ বার পঠিত

মোঃ মাসুদ রানা,
ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মরহুম আলহাজ্ব মাহবুবুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে শহরের নলডাঙ্গা রোডসংলগ্ন সাইফুল ইসলাম ফিরোজের দলীয় কার্যালয়ের সামনের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মনিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষের প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ।
প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম ফিরোজ বলেন, আওয়ামী লীগের প্রেতাত্মারা বিএনপির কারও কারও ওপর ভর করে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের নির্যাতন করবে, তা মেনে নেওয়া হবে না। তিনি পুলিশ প্রশাসনের উদ্দেশে বলেন, গ্রামগঞ্জের সাধারণ মানুষকে পারিবারিক দ্বন্দ্বের কারণে আওয়ামী লীগ আখ্যা দিয়ে গ্রেপ্তার করা যাবে না। ৫ আগস্টের পর যারা বিএনপির দলীয় কার্যালয় পুড়িয়ে দিয়েছিল, তাদের আগে গ্রেপ্তার করতে হবে। তাহলে মরহুম মাহবুবুর রহমানের আত্মা শান্তি পাবে। দেশনায়ক তারেক রহমানের দেশ পরিচালনায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা গোলাম সরোয়ার মোল্লা, মোশাররফ হোসেন, মনিরুল ইসলাম, ফরিদ উদ্দিনসহ যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে মরহুম আলহাজ্ব মাহবুবুর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park