বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আওয়ামীলীগের সকল নৈরাজ্য এবং সহিংসতার প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ৫৪৪ ত্রিশালে যুবলীগ নেতা শরীফ আহমেদ গ্রেফতার জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত: ৩-০ গোলে বিজয়ী এইচএসসি প্রথম বর্ষ চাঁপাইনবাবগঞ্জে মাদকের বিরুদ্ধে বড় সাফল্য: নগদ ১৫ লাখ টাকা ও সিরাপসহ গ্রেপ্তার ৩ জসিমের নেতৃত্বে চলছে পপুলার ও জমজম? মাজার রোডে হোটেল ঘিরে অনুসন্ধানে নানা অভিযোগ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ বরাদ্দকৃত সার কৃষকদের হাতে পৌঁছানোর আগেই উধাও: এক দিনেই শূন্য হয়ে যায় গোডাউন! কোটালীপাড়ায় দীর্ঘ দুই বছর পর আওয়ামী লীগ কার্যালয়ের তালা ভেঙ্গে প্রবেশ” নেতাকর্মীদের মিছিল

আওয়ামীলীগের সকল নৈরাজ্য এবং সহিংসতার প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

  • আপডেট সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১৩ বার পঠিত

আরিফ বিল্লাহ

আওয়ামীলীগের সকল নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমানের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে ১৮ নভেম্বর বুধবার বাদ আসর উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশের শুরুতে ছাত্রদলের উদ্যেশ্যে গঠনমূলক এবং গুরুত্বপূর্ন বক্তব্য প্রদান করেন আমানুল্লা আমান।আমান বলেন পতিত ফ্যাসিষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন কথাই আমরা শুনিনি।কিন্তু একটি কথা আমরা মেনে চলব।মুরুব্বিদের কথা শুনতে হয় তাই বলব যারা আগুন দেবে আমরা তাদেরকে আগুনে ফেলে দেব।আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবাইদুল কাদের বলে ছিল যদি এদশে আওয়ামীলীগের পতন হয় বিএনপি যদি ক্ষমতায় আসে দেশে পাঁচ লাখ লোক মারা যাবে দুটিই হয়েছে একজন লোকও মারা যায়নি।আওয়ামীলীগ যা বলে মিথ্যা বলে যা করে অপরাধ করে।জ্বালাও পোড়াও রাজনীতি এ দেশে চলবেনা।কেউ সহিংসতা করলে ছাত্রদল রাজপথে কঠিন জবাব দেবে।বক্তব্য শেষে হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে এক বিশাল মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা সহ শাহবাগ প্রদক্ষিণ করে টিএসসিতে এসে শেষ হয়।শ্লোগানে উত্তাল এই মিছিলে ঢাবি ছাত্রদল শাখার নেতা আবিদ,হামিম ঢাকা উত্তর মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম প্রমুখ অংশ নেয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park