বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত: ৩-০ গোলে বিজয়ী এইচএসসি প্রথম বর্ষ চাঁপাইনবাবগঞ্জে মাদকের বিরুদ্ধে বড় সাফল্য: নগদ ১৫ লাখ টাকা ও সিরাপসহ গ্রেপ্তার ৩ জসিমের নেতৃত্বে চলছে পপুলার ও জমজম? মাজার রোডে হোটেল ঘিরে অনুসন্ধানে নানা অভিযোগ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ বরাদ্দকৃত সার কৃষকদের হাতে পৌঁছানোর আগেই উধাও: এক দিনেই শূন্য হয়ে যায় গোডাউন! কোটালীপাড়ায় দীর্ঘ দুই বছর পর আওয়ামী লীগ কার্যালয়ের তালা ভেঙ্গে প্রবেশ” নেতাকর্মীদের মিছিল ন‌ওগাঁর নিয়ামতপুরে অবৈধ সার মজুদের কারণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৯৪ বস্তা ডিএপি সার জব্দ পার্বতীপুরে সরকারি অনুদান ছাড়াই চলছে তা’লীমুল কোরআন হাফিজিয়া মাদরাসা গোপালগঞ্জে টুঙ্গিপাড়া বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন ন‌ওগাঁর বদলগাছী থানার পুলিশ সদস্যদের সঙ্গে নওগাঁর পুলিশ সুপারের মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জে মাদকের বিরুদ্ধে বড় সাফল্য: নগদ ১৫ লাখ টাকা ও সিরাপসহ গ্রেপ্তার ৩

  • আপডেট সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১৬ বার পঠিত

[চাঁপাইনবাবগঞ্জ‌ প্রতিনিধি]

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পৃথক দুটি অভিযান চালিয়ে ২২৪ বোতল অবৈধ নেশাজাতীয় এস্কাফ সিরাপ, মাদক বিক্রির নগদ ১৫ লাখ ১৪ হাজার টাকা এবং মোবাইল ফোনসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)-এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা।

আজ বুধবার (১৮ নভেম্বর) সকালে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ডুলিপাড়া ও নলডুবরী গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—শাহবাজপুর ইউনিয়নের ডুলিপাড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মো. খোররাম ওরফে সুমন (২৯), একই এলাকার মৃত নিবারন কর্মকারের ছেলে শ্রী প্রভাত কর্মকার (৪০) এবং নলডুবরী গ্রামের মৃত হরেন কর্মকারের ছেলে শ্রী পবন কর্মকার (৪০)।

এসআরবি-৫-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে এসআরবি-৫, সিপিসি-১ (চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প)-এর একটি আভিযানিক দল শিবগঞ্জ থানার শাহবাজপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। সকাল সাড়ে ৭টার দিকে ডুলিপাড়া গ্রামে খোররাম ওরফে সুমনের বসতবাড়িতে অভিযান চালিয়ে সুমন ও প্রভাত কর্মকারকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১৭৩ বোতল অবৈধ এস্কাফ সিরাপ, মাদক বিক্রির নগদ ১৫ লাখ ১৪ হাজার টাকা এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পরবর্তীতে সকাল ৮টা ৪০ মিনিটের দিকে একই ইউনিয়নের নলডুবরী গ্রামে দ্বিতীয় অভিযান চালিয়ে পবন কর্মকারকে তাঁর নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে আরও ৫১ বোতল এস্কাফ সিরাপ ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫) আরও জানায়, গ্রেপ্তারকৃত তিন আসামি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park