বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জলঢাকায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ন‌ওগাঁর পত্নীতলায় ৬০০পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ন‌ওগাঁর নিয়ামতপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার যোগদান করে মোঃ হেলালউদ্দিন ভুইয়া গোপালগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী শুরু কুমিল্লা সীমান্তের আকাশে রহস্যময় ড্রোন কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা শরণখোলা উপজেলায় জাতীয় প্রানি সম্পাদ সপ্তাহ ২০২৬ এর শুভ উদ্বোধন পার্বতীপুরে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ পালিত

জলঢাকায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৬ বার পঠিত

মনিরুজ্জামান মিলন পাটোয়ারী, নীলফামারী

রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ, প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপির সভাপতিত্বে, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ভেটেরিনারি হাসপাতালের সার্জন ডা. আতিকুর রহমান, আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি এমপি। বিশেষ অতিথি, জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দীন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা শাখার নায়েবে আমীর ও জলঢাকা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব কামারুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.সুমী আক্তার, সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এস.এম. গোলাম মোস্তফা, মহিলা বিষয়ক কর্মকর্তা পুরবী রানী রায়, উপ-সহকারী প্রকৌশলী শাহরিয়ার আরিফ এবং অনির্বাণ বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী। এ ছাড়া উপজেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলার ১১টি ইউনিয়নের ভেটেরিনারি চিকিৎসক, খামারি ও উদ্যোক্তা এবং প্রত্যন্ত অঞ্চলের সুবিধাভোগী ক্ষুদ্র নারী উদ্যোক্তারা অনুষ্ঠানে অংশ নেন। সভায় বক্তব্য দেন পৌর শহরের তরুণ সফল খামারি ও ভেটেরিনারি ব্যবসায়ী ওয়াহিদুজ্জামান শ্যাকুল, খোরশেদ আলমসহ অন্যান্যরা। প্রধান অতিথির বক্তব্যে নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি এমপি বলেন, সরকার ক্ষুদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন এবং প্রত্যন্ত অঞ্চলের অবহেলিত নারী উদ্যোক্তাদের স্বাবলম্বী করতে বিনামূল্যে গবাদিপশু বিতরণসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। তরুণ প্রজন্মকে খামার গড়ে তোলার বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি ভেটেরিনারি হাসপাতালের মাধ্যমে চিকিৎসা সেবা ও বিভিন্ন প্রকল্পের আওতায় গবাদিপশু বিতরণ করা হচ্ছে। তিনি আরও বলেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও খামারিদের সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আন্তরিক ভাবে কাজ করতে হবে। এ অঞ্চলে গবাদিপশুর চিকিৎসা ও সেবা প্রদানে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হলে তা তাকে জানানোর আহ্বান জানান তিনি। এ বিষয়ে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাসও দেন সংসদ সদস্য। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের এ আয়োজনের মাধ্যমে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, খামারিদের উৎসাহিত করা এবং নারী ও তরুণ উদ্যোক্তাদের স্বাবলম্বী করে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park