বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ন‌ওগাঁর পত্নীতলায় ৬০০পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ন‌ওগাঁর নিয়ামতপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার যোগদান করে মোঃ হেলালউদ্দিন ভুইয়া গোপালগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী শুরু কুমিল্লা সীমান্তের আকাশে রহস্যময় ড্রোন কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা শরণখোলা উপজেলায় জাতীয় প্রানি সম্পাদ সপ্তাহ ২০২৬ এর শুভ উদ্বোধন পার্বতীপুরে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ পালিত জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে ত্রিশালে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজধানীতে ডিবির হাতে গ্রেপ্তার সাবেক এমপি আনারকন্যা ডরিন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ১৬ বার পঠিত

মোঃ মাসুদ রানা,
ঝিনাইদহ প্রতিনিধি:

ভারতে নিহত ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকা থেকে ডিবির ওয়ারী বিভাগের একটি দল তাকে গ্রেপ্তার করে।
মুনতারিন ফেরদৌস ডরিন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা। তিনি কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক ছাত্রীবিষয়ক সম্পাদক ছিলেন। তবে তার আনুষ্ঠানিক পদ-পদবি না থাকলেও আওয়ামী লীগ সরকারের পতনের আগের তিন-চার বছর উপজেলা ছাত্রলীগের রাজনীতিতে তার প্রভাব ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
তার বাবা প্রয়াত আনোয়ারুল আজীম আনার ঝিনাইদহ-৪ আসনের তিনবারের সংসদ সদস্য এবং কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। ডরিন বর্তমানে রাজধানীর লালমাটিয়া এলাকায় বসবাস করতেন।
ডরিনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচা এনামুল হক ইমান। তিনি দাবি করেন, ডরিনের বিরুদ্ধে কোনো মামলা নেই। তার পরিবারকে হয়রানি করতেই তাকে আটক করা হয়েছে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে ডরিনের ঢাকায় আটকের বিষয়টি তিনি জেনেছেন। তবে কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি। ঢাকায় সংশ্লিষ্ট পুলিশ বিভাগ তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park