
বিশেষ প্রতিনিধি:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র-জনতার স্মরণে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পিরোজপুরে শোক র্যালী করেছে জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। বুধবার দুপুরে জেলা বিএনপি’র কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে পথসভায় মিলিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপি’র সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন এবং সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন তালুকদার কুমার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, বিগত আওয়ামী সরকারের দুঃশাসনের আমলে এদেশের দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদের বিডিআর বিদ্রোহের নামে নির্মমভাবে পিলখানায় হত্যা করা হয়েছে। এছাড়াও শাপলা চত্ত্বরে নিরীহ মাদ্রাসা ছাত্রদের হত্যার পাশাপাশি বিভিন্ন সময় বিরোধী রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে নির্মমভাবে হত্যা করেছে আওয়ামী সরকার। সর্বশেষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নির্বিচারে সাধারণ ছাত্র এবং সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে। এ সকল হত্যাকান্ডের সুষ্ঠ তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানান তারা।