
স্টাফ রিপোর্টার :
পার্বতীপুর উপজেলার মনম্মথপুর ইউনিয়নের প্রাচীনতম মনম্মথপুর ই,বি,এস,ই আলিম মাদ্রাসা অবকাঠামো সংকটে ধুঁকছে। প্রতিষ্ঠানটির বয়স প্রায় অর্ধশতাব্দী পেরিয়ে গেলেও এটির ভবন এখনো হয়নি। জানা গেছে, উপজেলার মনম্মথপুর ইউনিয়নের অবহেলিত মাদ্রাসা টি আজ ১০ নভেম্বর এ প্রতিবেদক সরেজমিনে গিয়ে দেখা যায়, মাদ্রাসার প্রধান ফটকে লেখা মনম্মথপুর ঈদগাহ ভিত্তিক ই,বি, এস,ই আলিম মাদ্রাসা, স্থাপিতঃ ১৯৭৮ সাল । কোড নং-১৫১৪১, EIN No- ১২১০৩১। ঐ প্রতিষ্ঠানে গেলে মাদ্রাসার শিক্ষক ও কর্তৃপক্ষ জানায়, বর্তমানে এ প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রী সাড়ে তিন শতাধিকের ঊর্ধ্বে । শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী ৩০ জন রয়েছে। এত শিক্ষার্থীর তুলনায় শ্রেণি কক্ষ, অফিস কক্ষ ও প্রয়োজনীয় অবকাঠামো একেবারেই অপ্রতুল। প্রতিষ্ঠানটি শুধু মাদ্রাসা নয়, অত্র এলাকার ধর্মীয় মিলনকেন্দ্র। মাদ্রাসাটি প্রাচীনতম হওয়ায় অত্র এলাকার ৫৬টি জামাতের মুসল্লিগণ ঈদের জামাত এই মাঠেই আদায় করে। ঈদগাহ মাঠ ও মাদ্রাসা একই চত্বরে হওয়ায় প্রতিবছর ঈদের সময় হাজারো মুসল্লির সমাগম হওয়ার কথা জানান। এছাড়াও তারা বলছে, মাদ্রাসার পাশ দিয়ে বয়ে গেছে যমুনা নদী। ভাঙন থেকে প্রতিষ্ঠান ও ঈদগাহ মাঠ রক্ষায় সরকারি অনুদান হিসেবে ১৩০ ফুট গাইড ওয়াল দেওয়া হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ জানায়, পুরো অংশ রক্ষা করতে আরও প্রায় ১৫০ ফুট গাইড ওয়াল জরুরি প্রয়োজন । তা না হলে বর্ষায় ভাঙনের ঝুঁকি থেকেই যাবে। যেটুকু উন্নয়ন, তা সাবেক ইউএনও’র অবদানের কথা উল্লেখ করেন, শিক্ষক ও কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির যেটুকু অবকাঠামো এখন আছে, তার পেছনে সবচেয়ে বড় অবদানের কথা জানান প্রাক্তন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার মুন্নিশাহ’র কথা। তাঁর সময়ে নেওয়া উদ্যোগেই আজকের এই অবকাঠামো। তারেই কৃতজ্ঞতার কথা সকলেই স্মরণ করছেন । এরপর আর উল্লেখযোগ্য কোনো বড় বরাদ্দ আসেনি। মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি — বর্তমান প্রতিষ্ঠানটির অবকাঠামোর উন্নয়ন হলে এলাকার সাড়ে তিন শতাধিক শিক্ষার্থীর পড়াশোনা আরও নিরাপদ ও মানসম্মত হবে। এজন্য একটি জরুরি নতুন ভবন ও ১৫০ ফুট গাইড ওয়াল বরাদ্দ দিতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন মাদ্রাসা কতৃপক্ষ। উক্ত প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নূর মোহাম্মদ জানান, ১৯৭৮ সালের প্রতিষ্ঠান, ৫৬ জামাতের ঈদগাহ, ৩৫০-এর বেশি ছাত্র-ছাত্রী — তবুও আমরা অবকাঠামোতে পিছিয়ে। সরকারি একটি ভবন পেলে এই প্রতিষ্ঠানটি আরও অনেক দূর এগিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেন।