
মোঃ মনিরুজ্জামান তালুকদার
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।
পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎ স্পৃষ্টে মোঃআহাদ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ আগষ্ট) সকাল ৮ টার দিকে উপজেলার চাকামইয়া ইউনিয়নের বেতমোর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সাথে সাথে প্রতিবেশীরা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। আহাদ ওই গ্রামের মোঃসুমন মাতুব্বরের ছেলে বলে জানা গেছে।
নিহত আহাদের চাচা মোঃনাঈম মাতুব্বর জানান, আহাদ নিজেদের ঘরে টেবিল ফ্যান চালানোর জন্য প্লাগ দিতে গিয়ে সে বিদ্যুৎ স্পৃষ্ট হয়।
কলাপাড়া স্বাস্থ্যকমপ্লেক্সের ইর্মাজেন্সী বিভাগে কর্মরত ব্রাদার মোঃ হালিম হাওলাদার জানান, শিশু আহাদকে মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছে তার স্বজনরা।