বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ সাপাহারে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন কুবি ছাত্রী ও তার মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড রাজশাহীতে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৯ সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ

রামগড়ে উপজাতি সন্ত্রাসী কর্তৃক বাঙালি নারী গণধর্ষণের প্রতিবাদে দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে পিসিএনপির মানববন্ধন

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ১৩৭ বার পঠিত

মাহমুদুল হাসান,রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:

                                                 খাগড়াছড়ির রামগড় পাতাছড়া ২নং ইউনিয়ন এর দূর্গম কালাপানি এলাকায় স্বামীকে অমানসিক নির্যাতন করে বেঁধে রেখে উপজাতি সন্ত্রাসীরা স্ত্রীকে গণধর্ষণ করে। প্রতিবাদে দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবীতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) রামগড় উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৭ আগষ্ট)  বিকালে বাজারস্থ রামগড় উপজেলা প্রেসক্লাবের সম্মুখে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের পৌর কমিটির সভাপতি মোশারফ হোসেন এর সঞ্চালনায় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক মো. নিজাম উদ্দিন। মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা মহিলা পরিষদ সভাপতি হাসিনা বেগম, সাধারণ সম্পাদক জোহরা বেগম, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রামগড় উপজেলা শাখার সভাপতি আবুল খায়ের, সিনিয়র সহ সভাপতি মোঃ হানিফ, সাধারণ সম্পাদক মহিনউদ্দিন দুলাল, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ এর রামগড় পৌর শাখার সিনিয়র সহ সভাপতি মাও. এমদাদুর রহমান, সাধারণ সম্পাদক, সাইফুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদের রামগড় উপজেলা সভাপতি সালমা আক্তার এবং পৌর কমিটির সভাপতি নুরজাহান বেগম প্রমুখ।

বক্তারা অবিলম্বে গণধর্ষণের সাথে জড়িত আসামীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন। এছাড়া পার্বত্য চট্টগ্রামের উপজাতীয় সন্ত্রাসীদের কাছ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার, চাদাবাজি বন্ধ এবং প্রত্যাহারকৃত সেনা ক্যাম্পগুলিতে পুনরায় সেনা ক্যাম্প স্থাপন করারও দাবী জানিয়েছেন।

এসময় পিসিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী, বিভিন্ন শ্রম ও পেশার মানুষ, সুশীল সমাজ এবং সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park