সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ভালুকায় পৈত্রিক সম্পত্তি উদ্ধার, পূণরায় দখল নিতে বিভিন্ন পায়তারা

  • আপডেট সময় : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ১৮২ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে দলীয় প্রভাব খাটিয়ে ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নে মরহুম আফাজ উদ্দিন গংদের ৩২ বিঘা সম্পত্তি সদ্য সাবেক জেলা পরিষদ সদস্য মোস্তফা কামাল গং এবং এল স্কয়ার কোম্পানি কর্তৃপক্ষ দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করে। আওয়ামী লীগ সরকারের পতনের পর ঐ ভূমিদস্যুদের কাছথেকে ২০ বিঘা সম্পত্তি উদ্ধার করেছে জমীর ওয়ারিশিয়ান গণ।

মোঃ রফিক মিয়া বলেন, আওয়ামী লীগ সরকারের প্রভাব খাটিয়ে আফাজ উদ্দিন গংদের প্রায় ৩২ বিঘা জমি জেলা পরিষদের সদ্য সাবেক সদস্য মোস্তফা কামাল গং এবং এল স্কয়ার কোম্পানি কর্তৃপক্ষ বেআইনিভাবে জবরদখল করে রাখে। তারা বিভিন্ন দফতরে ঘোরাফেরা ও পায়তারা করতেছে পূণরায় জমি আত্মসাত ও দখল করার জন্য। আমাদেরকে ভয়ভীতি ও খুন জখমের হুমকি দিচ্ছে। আমরা নিরাপত্তাহিনতায় ভোগতেছি যেকোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। আমরা অন্তর্বর্তীকালীন সরকার ও ময়মনসিংহ বিভাগীয় উর্ধতন আইনশৃঙ্খলা বাহিনীর সুদৃষ্টি ও সু-বিচার দাবী করছি।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মো. শাহ কামাল আকন্দ জানান, বিষয়টি নিয়ে পুলিশ, সেনা বাহিনী ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন দুই পক্ষই। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে সিদ্ধান্ত আসবে আমরা সেভাবেই পরবর্তী পদক্ষেপ নিবো।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park