সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন

  • আপডেট সময় : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ১০০ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স ফাহিম আক্তারের বিরুদ্ধে গত ২৮-৮-২০২৪ ইং তারিখ বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের পেইজে একটি সংবাদ প্রচার হয়।

সেখানে একজন সিনিয়র নার্স ফাহিমার বিরুদ্ধে হাসপাতালের রোগী ভাগিয়ে অন্য ক্লিনিকে নেওয়ার অভিযোগ ও হাসপাতালে কর্মরত মিডওয়েফদের ডেলিভারি সুযোগ না দেওয়ার অভিযোগ উঠে।

এই ভিডিও ক্লিপ ভান্ডারিয়া বাসি দেখার পরে উত্তাল হয়ে ওঠে এবং শনিবার (৩১আগস্ট) সকাল ৯ঃ৩০ মিনিটে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটকের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন ভান্ডারিয়ার সর্বস্তরের জনগণ।মানববন্ধন অবস্থান কর্মসূচিতে মহিলারা ফাহিমা আক্তার সৎ নার্স এবং ভালো লোক, তার বিরুদ্ধে মিথ্যা সম্প্রচার নিয়ে শ্লোগান ও ক্ষোভ প্রকাশ করেন। এই খবর ডিএসবি ভান্ডারিয়া এসআই হারুন ও আরিফ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভান্ডারিয়া উপজেলার প্রতিনিধি তানভির সহ আরো ছাত্রছাত্রীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আসেন এবং তারা অবস্থান কর্মসূচি রত মহিলাদেরকে আশ্বাস দিয়ে নিজ নিজ বাসস্থানে পাঠিয়ে দেন। এ ব্যাপারে বৈষম্য বিরোধী ছাত্র তানভীর হোসেন বলেন আমরা সেন্ট্রাল সমন্বয়ক দের সাথে কথা বলবো।
স্বাস্থ্য কমপ্লেক্সের কিছু অনিয়ম আমাদের হাতে এসেছে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে ও কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করবো।

উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা প্রধান ডঃ বর্ণালী দেবনাথকে তার অফিসে পাওয়া যায়নি, পরে মুঠোফোন প্রতিবেদককে বলেন আমরা এরকম একটা অভিযোগ শুনেছি এবং আজ মানববন্ধনের কথাও আপনাদের কাছ থেকে শুনলাম আমাদের কাছে কোন রোগী বা কেউ অভিযোগ করলে এরপরে আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park