বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ সাপাহারে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন কুবি ছাত্রী ও তার মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড রাজশাহীতে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৯ সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ

পিরোজপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে শহীদি মার্চ অনুষ্ঠিত

  • আপডেট সময় : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৭ বার পঠিত

বিশেষ প্রতিনিধি :

ছাত্র জনতার সফল গণঅভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনার পতনের একমাস পূর্ণ হওয়া উপলক্ষে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে পিরোজপুরে শহীদি মার্চ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর)
বিকেল চারটায় পিরোজপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে আন্দোলনে শহীদদের স্মরণে শান্তিপূর্ণ র‌্যালি করা হয়।

এ উপলক্ষে পুরাতন বাস স্ট্যান্ড বৈষম্য বিরোধী চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে এক সমাবেশে মিলিত হয়। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পিরোজপুরের সাধারন শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন মো মুসাব্বির মাহমুদ সানি, শাহরিয়ার আমীন সাগর, মুইন উদ্দীন, রেদওয়ানুল ইসলাম প্রমুখ।

সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীরা। সমাবেশ শেষে আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করা হয় এবং এ আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park