সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

সাংবাদিকদের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মতবিনিময় সভা

  • আপডেট সময় : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৪ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

পিরোজপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে ইসলামী আন্দোলন
বাংলাদেশ এর পিরোজপুর শাখার নেতৃবৃন্দ। রোববার রাতে পিরোজপুর প্রেসক্লাবের হলরুমে তারা এ মতবিনিময় করেন। এতে অন্যান্যদের মধ্যে সংগঠনটির জেলা শাখার
সভাপতি মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া হাওলাদার, সাধারণ সম্পাদক মুহাম্মাদ মনিরুল
হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দীন শেখ, সাংগঠনিক সম্পাদক মাওলানা
জহিরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক এইচ এম জিয়াউল করীম, ইসলামী যুব
আন্দোলন বাংলাদেশ এর জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ আল-আমিন
হোসাইন, সাধারণ সম্পাদক ডা. মুফতি রেদওয়ান হুসাইন, জাতীয় ওলামা মাশায়েখ
আইম্মা পরিষদ এর জেলা শাখার সভাপতি মাওলানা রফিকুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের
নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ এর সঞ্চালনায়
এবং সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রহমান। এ সময় সাংবাদিক খালিদ আবু, ইমাম হোসেন মাসুদ, শফিকুল আজম,
জিয়াউল হক, তামিম সরদার,দিপঙ্কর মাতা মিন্টু, গাজী নাসির উদ্দিন সেলিম,আবু মোহাম্মদ জুবায়ের জনিসহ
বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নেতৃবৃন্দ বলেন, বিগত আওয়ামী শাসনামলে
মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারে নাই এবং স্বাধীনভাবে নিজেদের মতামতও প্রকাশ করতে পারে নাই। এমনকি বিভিন্ন সময় আওয়ামী লীগ সরকার তাদের শাসনামলে বেশ
কয়েকটি গণহত্যা চালিয়েছে। তবে বর্তমানে মানুষ স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারছে। আর এ স্বাধীনতা ধরে রাখতে হলে সাংবাদিকদের নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য আহবান জানান তারা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park