সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

পল্লী বিদ্যুতের তারে,স্বপ্ন পুড়ে ছাই,খামারি আলিমের

  • আপডেট সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৫ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

পল্লী বিদ্যুতের বিদ্যুৎ সরবরাহ লাইনে সৃষ্ট আগুনে স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে পিরোজপুর সদর উপজেলার উত্তর পোরগোলা গ্রামের খামারি আব্দুল আলিমের। আগুনে বিদ্যুৎ লাইনের নিচে থাকা আলিমের মুরগির খামারের এক হাজার ব্রয়লার মুরগি পুড়ে ভষ্মীভূত হয়েছে।
ভূক্তভোগী আলিম জানান, ১৭ দিন আগে খামারে এক হাজার মুরগি তুলেছিলেন যেগুলোর প্রতিটির ওজন প্রায় এক কেজি। আর মাত্র ১৫ দিন পর সে মুরগিগুলো বিক্রি করতে পারত। তবে গত রোববার দুপুরের দিকে তার খামারের উপর থাকা পল্লী বিদুতের বিদ্যুৎ সরবরাহ লাইনের দুইটি তার একটি আরেকটির সংস্পর্শে এসে আগুন ধরে যায়। পরবর্তীতে সেই আগুন ছিটকে তার খামারের উপর পরে। এতে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে তার পুরো খামার জুড়ে। এরপর আগুনে খামারে থাকা এক হাজার মুরগি পুড়ে মারা যায়। তবে পল্লী বিদ্যুতকে বিষয়টি জানানোর পর তারা বিদ্যুৎ লাইনটি তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেয়। তবে বিষয়টি দেখার জন্য সেখানে কেউ যায়নি বলে জানান তিনি।
আলিমের দাবি অগ্নিকান্ডের ঘটনায় তার দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park