বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ সাপাহারে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন কুবি ছাত্রী ও তার মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড রাজশাহীতে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৯ সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ

পিরোজপুরে গত ২৪ ঘন্টায় ৯৬ মিলিমিটার বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, নিন্মাঞ্চল প্লাবিত

  • আপডেট সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৪ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

সাগরে গভীর নিন্মচাপের ফলে পিরোজপুরে গত ২৪ ঘন্টা টানা বর্ষনে জণজীবন বিপর্যস্ত প্লাবিত হয়েছে নিন্মাঞ্চল। গতকাল শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঝন্টায় ৯৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। গত ২৪ ঘন্টা টানা বর্ষনে জেলা মঠবাড়িয়া ভান্ডারিয়া ইন্দুরকানী উপজেলার নিন্মাঞ্চল দেড় থেকে দুই ফুট পানির নিচে প্লাবিত হয়েছে।

মঠবাড়িয়া উপজেলার সাপলেজা, খেতাচিড়া, বড়মাছুয়া, ছোটমাছুয়া, ভান্ডারিয়া উপজেলার চরখালী, তেলীখালী এবং ইন্দুরকানী উপজেলার সাঈদখালী চর, কালাইয়া সহ বেশ কয়েটি গ্রাম দেড় থেকে দুই ফুট পানিতে প্লাবিত হয়েছে। এতে আমনের রোপনে ব্যাপক ক্ষতির আশংকা করছে কৃষকরা। এছাড়াও টানা বর্ষনে সাধারণ জনজীবনে নেমে এসেছে বিপর্যয়। দিনমজুর, রিক্সাচালক, ক্ষেতমজুর সহ নিন্মআয়ের মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘন্টায় পিরোজপুর জেলায় ৯৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। টানা বৃষ্টির ফলে জনজীবনে সমস্যা হচ্ছে। ফসলি জমি প্লাবিত হলেও ভাটার টানে পানি নেমে গেলে আমনের কোন ক্ষতি হবেনা। তবে পানি বেড়ে জমে থাকলে আমনের ক্ষতি হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park