সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে পিরোজপুরে মানববন্ধন ও বিক্ষোভ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৭ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে পিরোজপুরের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছেন। বৃহস্পতিবার দুপুরে পিরোজপুরের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষন কেন্দ্র (পিটিআই) এর সামনে থেকে এ বিক্ষোভ শুরু হয়। পরে উপজেলা পরিষদের সামনে পুরাতন সিও অফিস মোড়ে ঘন্ট ব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেন শিক্ষকরা।
এ সময় বক্তারা বলেন, সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১৩ তম গ্রেড থেকে উন্নিত করে ১২ তম গ্রেড বাস্তবায়নের একটি প্রস্তবনা পেশ করা হয়। কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বেশ কয়েক বছর আগে থেকেই তাদের জন্য ১০ম গ্রেড বাস্তবায়নের দাবী জানিয়ে আসছিলেন। সম্প্রতি ওই জারি করা প্রজ্ঞাপনে তাদের সেই ১০ম গ্রেড বাস্তবায়ন না হওয়ায় তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যাক্ত করে আজকের এই মানববব্ধন কর্মসূচীর আয়োজন করেছেন।
ওই মানববন্ধনে বক্তব্য রাখেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ওবায়দুল্লাহ আল মারুফ, মো. আব্দুল আজিজ, সুমাইয়া নাসরিন সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। তারা তাদের পৃথক বক্তব্যে অভিলম্বে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবী জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park