বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ সাপাহারে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন কুবি ছাত্রী ও তার মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড রাজশাহীতে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৯ সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ

শারদীয় দুর্গাপুজা উদযাপন উপলক্ষ্যে, পিরোজপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০১ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

শারদীয় দুর্গাপুজা উৎসবকে কেন্দ্র করে প্রতিবছরের ন্যায় এবছরও পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে শারদীয় দুর্গাপুজা-২০২৪ উদযাপন উপলক্ষ্যে পূজা মন্ডপ সমূহে নিরাপত্তা, আইনশৃংখলা নিয়ন্ত্রণ ও প্রাসঙ্গিক বিষয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম হোসেন , পিরোজপুর দায়িত্বে থাকা সেনা কর্মকর্তা মেজর বদরুল, র‌্যাব ৮ কমকর্তা মাসুদ,জাতীয় গোয়েন্দা সংস্থার যুগ্ম পরিচালক মো:আব্দুল কাদের, পিরোজপুর সিভিল সার্জন ডা:মো:মিজানুর রহমান,বিএনপির পিরোজপুর জেলা আহ্বায়ক অধ্যাক্ষ আলমগীর হোসেন, বিএনপির সদস্য সচিব গাজী ওহিদুজ্জামান লাবলু,বাংলাদেশ জামায়াত ইসলামের পিরোজপুর এর আমির অধ্যাক্ষ তোফাজ্জল হোসেন ফরিদ,জেলা ও উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ সহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দসহ আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি প্রমূখ।

শারদীয় দূর্গা পূজা শান্তিপূর্নভাবে সম্পন্নের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন। পূজা শান্তিপূর্নভাবে সম্পন্নের লক্ষ্যে পূজা মন্ডপগুলোতে স্ট্রাইকিং ফোর্স হিসেবে পর্যাপ্ত সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, আনসারসহ বিপুল সংখ্যক আইনশৃংখলা বাহিনী নিয়োজিত রাখাসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park