বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিএনপির কাউন্সিল নির্বাচন ঘিরে হামলা-ভাঙচুরের অভিযোগ | ১,২৬৮ লিটার দুধ নষ্ট, ড্রাম কাটার দাবি নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন: নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি ঠাকুরগাঁও-১: নম্র চৌধুরীকে ঘিরে রয়েছে মনোনয়নের জোর গুঞ্জন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল সাপাহারে পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র

নওগাঁর সাধন চন্দ্রের ছোট মেয়ে তৃণার ‘ ত্রিশূল ‘ প্রতারণা

  • আপডেট সময় : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮৭ বার পঠিত

আজকের সংগ্রাম ডেস্ক:

নওগাঁর সাংস্কৃতিক অঙ্গন নিয়ন্ত্রণ করতেন সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের ছোট মেয়ে তৃণা মজুমদার। এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর তরুণ-তরুণীদের সামনে মুলা ঝুলিয়ে গড়ে তোলেন ত্রিশূল নামের একটি এনজিও। এই এনজিওর নাম ব্যবহার করে নৃত্যশিল্পীদের বিভিন্ন দেশে নিয়ে যাওয়া হতো। কিন্তু নৃত্যশিল্পীদের কোনো পারিশ্রমিক না দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে তৃণার বিরুদ্ধে।

জানা গেছে, সাধন চন্দ্রের ছোট মেয়ে তৃণা ত্রিশূল এনজিওর গঠনতন্ত্রে নিজেকে আজীবন সভাপতি হিসেবে রাখেন। পরে এনজিওটি রেজিস্ট্রেশন করার জন্য আবেদন করা হলে গোয়েন্দা প্রতিবেদনে তা আটকে যায়। গোয়েন্দা সংস্থা তাঁর আজীবন সভাপতির পদের বিষয়ে আপত্তি তোলে। এই কারণে তাঁকে তাঁর আগের কর্মস্থল থেকে সরিয়ে অন্যত্র পাঠানো হয়। তারপর খাদ্যমন্ত্রী সাধন চন্দ্রের প্রভাবে সেটি রেজিস্ট্রেশন করানো হয়। এদিকে ত্রিশূল ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিল্পীদের নিয়ে তৃণা নৃত্য পরিবেশনের জন্য কয়েকটি দেশে যান। ফিরে এসে হতদরিতদ্র নৃগোষ্ঠীর শিল্পীদের কোনো পারিশ্রমিক না দিয়েই তাড়িয়ে দেন। ত্রিশূলের জন্য সরকারি ও বেসরকারি একাধিক প্রতিষ্ঠান থেকে অনুদান নিলেও সেটি এনজিওর অ্যাকাউন্টে জমা না রেখে আত্মসাৎ করেন।

ত্রিশূল সমাজ উন্নয়ন সংস্থার সঙ্গে জড়িত সুভাষ চঁড়ে বলেন, ‘মূলত ত্রিশূল সমাজকল্যাণ সংস্থা ক্ষুদ্র নৃগোষ্ঠীকে নিয়েই কাজ করে। ক্ষুদ্র নৃগোষ্ঠীকে নিয়ে কাজ করার উদ্দেশ্য হলো তাদের সংস্কৃতি এবং তাদের আদি রীতিনীতি ধরে রাখা। আমাদের এই সংস্থা থেকে বিভিন্ন কারিকুলাম যেমন—কারিগরি বিষয়ে শিক্ষা দেওয়া হয়। অসাম্প্রদায়িকভাবে নাচগানের ভেতর দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। নাচগানের জন্য ত্রিশূল সমাজকল্যাণ সংস্থার মাধ্যমে অনেকবার দেশের বাইরে যাওয়া হয়েছে।

২০১৯ সালের নভেম্বরে আমরা ১২ জনের একটি টিম ভারতের রায়পুরের ছত্তিশগড়ে গিয়েছিলাম। টিমের সদস্যদের সম্মানী না দিয়ে তৃণা তা মেরে দেন।’

তিনি আরো বলেন, ‘আমরা যারা প্রশিক্ষক রয়েছি আমাদের কারো কোনো বেতন-ভাতা নেই। বর্তমানে সংস্থার কার্যক্রম সীমিত আকারে রয়েছে। সভাপতির দায়িত্বে রয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের কনিষ্ঠা কন্যা তৃণা মজুমদার। তিনি আমাদের সঙ্গে যোগাযোগ করলে যোগাযোগ হয়। আমরা নিজে থেকে কোনো যোগাযোগ করতে পারি না

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park