বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিএনপির কাউন্সিল নির্বাচন ঘিরে হামলা-ভাঙচুরের অভিযোগ | ১,২৬৮ লিটার দুধ নষ্ট, ড্রাম কাটার দাবি নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন: নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি ঠাকুরগাঁও-১: নম্র চৌধুরীকে ঘিরে রয়েছে মনোনয়নের জোর গুঞ্জন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল সাপাহারে পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র

ঝিনাইদহের কালীগঞ্জে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসার শিক্ষককে গণপিটুনি

  • আপডেট সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ১৫০ বার পঠিত

মোঃ মাসুদ রানা,ঝিনাইদহ প্রতিনিধিঃ

মাদ্রাসা ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এলাকাবাসী ফয়সাল মাহমুদ বাদশা ওরফে পেরেক হুজুর নামে এক ব্যাক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ্দ করেছে।

মঙ্গলবার সন্ধ্যায় কালীগঞ্জ পৌরসভার সামনে হয়রত ফাতেমা (রা:) কওমী মাদ্রাসায় এ ঘটনা ঘটে। উপজেলার তিল্লা গ্রামের নূর আলীর ছেলে ফয়সাল মাহমুদ বাদশা ওরফে পেরেক হুজুর ওই মাদ্রাসার শিক্ষক ও মালিক বলে জানা গেছে। পুলিশ গনপিটুনিতে আহত পেরেক হুজুরকে নিয়ে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করে। পরে রাতেই তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিভাবক ও স্থানীয়রা জানায়, ওই হুজুর তার মাদ্রাসার এক ছাত্রীকে যৌন হয়রানী করে। এমন খবর পেয়ে এলাকাবাসী মঙ্গলবার সন্ধ্যার দিকে ওই মাদ্রাসার সামনে জড়ো হয়। এ সময় হুজুরকে পেয়ে এলাকাবাসী গনপিটুনির পর পুলিশের হাতে তুলে দেয়। এলাকাবাসীর অভিযোগ ইতিপূর্বে ওই হুজুরের নামে এলাকাতে এমন অপকর্মের অভিযোগ রয়েছে তিনি কয়েকবার ধরাও পড়েছে। বিভিন্ন সময় সে প্রভাবশালী ব্যাক্তিদের ছত্রছায়ায থেকে এই অপকর্ম থেকে পার পেয়ে থাকেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আজিফ জানান, যৌন হয়রানীর বিষয়ে দুই পক্ষের ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। ছাত্রীর অভিভাবকরা বলেছে, যৌন হয়রানি করায় তাকে স্থানীয়রা গনপিটুনি দিয়েছে। আর অভিযুক্ত ব্যক্তি বলেছে, কিছুদিন আগে এক অভিভাবক মাদ্রাসাতে প্রবেশ করা নিয়ে বিরোধে এমনটি হয়েছে। তবে, অভিভাবকদের সাথে যোগাযোগ করা হলেও তারা কোন অভিযোগ দেয়নি। এজন্য তাকে ছেড়ে দেওয়া হলেও বিষয়টি আরো খতিয়ে দেখবেন বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park