বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ সাপাহারে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন কুবি ছাত্রী ও তার মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড রাজশাহীতে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৯ সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ

আসন্ন দুর্গাপূজায় পিরোজপুর জেলার ৭ টি উপজেলায় ৪৫৮টি মন্দিরে দুর্গাপূজায় উদযাপনের প্রস্ততি চলছে

  • আপডেট সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ২০০ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

আসন্ন দুর্গাপূজা পিরোজপুরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের। আজ শনিবার দুপুরে শহরের আঁকড়াবাড়ি, কাঁলিবাড়ি, রাজারহাট ও পালপাড়া পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো: মুকিত হাসান খাঁন, সদর থানার ওসি আব্দুস সোবাহান, জেলা পূজা উদযাপন পরিষদর সাধারণ সম্পাদক দোলা গুহ।

বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন শেষে পুলিশ সুপার জানান, পিরোজপুর জেলার ৭টি উপজেলায় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সুষ্ঠ সুন্দর শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। অন্য যে কোন সময়ের চেয়ে আমরা সতর্ক অবস্থায় আছি। ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিযুক্ত করা হয়েছে। কেউ যদি কোন নাশকতা করার চেষ্টা করে তবে আমরা জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ আইগত ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে কাউকে কোন রকম ছাড় দেয়া হবে না।

এ বছরে আসন্ন দুর্গাপূজায় পিরোজপুর জেলার ৭ টি উপজেলায় ৪৫৮টি মন্দিরে দুর্গাপূজায় উদযাপনের প্রস্ততি চলছে। জেলার নাজিরপুর উপজেলায় ১১৯টি, সদর উপজেলায় ৬০টি, খান্ডারিয়া উপজেলায় ৬০টি, নেছারাবাদ উপজেলায় ১০১টি, মঠবাড়িয়া উপজেলায় ৭০টি, কাউখালী উপজেলায় ২৫টি এবং ইন্দুরকানী উপজেলায় ২৩টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park