বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিএনপির কাউন্সিল নির্বাচন ঘিরে হামলা-ভাঙচুরের অভিযোগ | ১,২৬৮ লিটার দুধ নষ্ট, ড্রাম কাটার দাবি নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন: নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি ঠাকুরগাঁও-১: নম্র চৌধুরীকে ঘিরে রয়েছে মনোনয়নের জোর গুঞ্জন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল সাপাহারে পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র

কেরানীগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ আগুন, নিহত ৩

  • আপডেট সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১৮৩ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

ঢাকার কেরানীগঞ্জে রামের কান্দা বাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই আগুনে পুড়ে তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। শনিবার (৫-ই অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন রামের কান্দা বাজার বোর্ডিং মার্কেট এলাকায় একটি রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত হয়।

এ ঘটনায় দুটি রেস্টুরেন্টসহ পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জানা গেছে, রামের কান্দা বাজারে বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে রাখা গ্যাস সিলিন্ডার নবাবগঞ্জগামী একটি কাভার্ডভ্যানের ধাক্কায় বিস্ফোরণ হয়ে মুহূর্তেই আগুন ধরে যায়। এ সময় দোকান কর্মচারী ও কাস্টমারসহ তিনজন হোটেলে ভেতরে আটকা পড়েন।

কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ কাজল মিয়া জানান, আগুনের খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে আমাদের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হোটেলের ভেতর থেকে তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। তারা সবাই অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। তাৎক্ষণিক আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।

কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ সোহরাব আল হাসান জানান, যানজটপূর্ণ সড়কে একটি ট্রাক কাভার্ডভ্যানে ধাক্কা দিলে ভ্যানটি হোটেলের চুলার উপর এসে পড়ে এবং আগুনের সূত্রপাত হয়। এ সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন পাশের দুইটি হোটেল ও একটি মুদি দোকানে ছড়িয়ে পড়ে। এতে দুইটি হোটেল ও একটি মুদি দোকান পুরোপুরি এবং একটি হোটেল আংশিক পুড়ে যায়। এ ঘটনায় তিনজন নিহত হলেও তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় জানা যায়নি। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park