
মোঃ হেলাল উদ্দিন, স্টাফ রিপোর্টার:
গাজীপুরের শ্রীপুরে বিদ্যুতের খুঁটির নীচ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছেপুলিশ। নিহতের নাম কাওসার হোসেন(৩০)। সে ময়মনসিংহ জেলার বাসিন্দা।
আজ রোববার সকাল ৭ টার শ্রীপুর উপজেলায় প্রহলাদপুর ইউনিয়নের নিমুরিয়া গ্রামে নিমুরিয়া ইসলামিয়া মাদ্রাসার দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সকাল ৭ টার দিকে প্রহলাদপুর ইউনিয়নের নিমুরিয়া গ্রামের নিমুরিয়া ইসলামিয়া মাদ্রাসার দক্ষিণ পাশে এক যুবক (বয়স অনুমান ৩০) এর মৃতদেহ লোকজন দেখতে পায়। পরে শ্রীপুর থানা পুলিশকে সংবাদ দেয়।সংবাদ পেয়ে শ্রীপুর থানা পুলিশ, ডিবি ও পিবিআই ঘটনাস্থলে উপস্থিত হয়।
শ্রীপুর থানার এস আই ওয়াহিদ মিয়া জানান, মৃতদেহের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুতসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি বলেন, প্রাথমিক ধারণা করা হচ্ছে,যেকোন সময় ডিজিস্ট যুবক বিদ্যুতের ট্রান্সমিটারের খুঁটিতে উঠলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে।বিস্তারিত তদন্ত সাপেক্ষে জানা যাবে।