বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ সাপাহারে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন কুবি ছাত্রী ও তার মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড রাজশাহীতে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৯ সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ

ঝিনাইদহের কালীগঞ্জে ৫ জনকে পিটিয়ে জখম। ৯৯৯ কল করে রক্ষা। এজাহার দায়ের।

  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১৩০ বার পঠিত

মোঃ মাসুদ রানা,ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের কালীগঞ্জে রাতে বাড়ী ফেরার পথে ছিনতাইকারীদের হামলায় ইঞ্জিন মিস্ত্রি তারেক মালিথা (২৮) সহ ৫জনকে পিটিয়ে জখম ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনার সময়ে একজন পালিয়ে ৯৯৯ এ ফোন দিলে পুলিশ এসে তাদের রক্ষা
করে। ওই রাতেই আহতদের কালীগঞ্জ হাসপাতালে নেওয়া হলে গুরুতর জখম গৌতম কুমারকে প্রথমে যশোর ও পরে খুলনাতে রেফার্ড করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীরা ৫ অক্টোবর ৮ জনের নামে কালীগঞ্জ থানাতে একটি অভিযোগ দায়ের করেছেন। উল্লেখ্য
২ অক্টোবর রাত দেড়টার দিকে উপজেলার দুল্লালমুন্দিয়া সড়কে ঐ হামলা ও ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। ভুক্তভোগী ইঞ্জিন মিস্ত্রী উপজেলার মেকুরখির্দ্দা গ্রামের তারেক মালিথা তার
এজাহারে উল্লেখ করেছেন, শহরের আয়েশা তেলাপাম্প এলাকায় মায়ের দোয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ নামে তার একটি প্রতিষ্ঠান আছে। ২ অক্টোবর কাজ শেষে রাত দেড়টার দিকে মটরসাইকেলে বাড়ীতে ফিরছিল। পথে দুলাল মুন্দিয়া সড়কে বড় পুকুর নামক স্থানে পৌছালে দুলাল মুন্দিয়া গ্রামের ফরিদ, জসীম মন্ডল, জালাল, মফিজ জোয়ারদ্দার, কামাল হোসেন, আরিফ হোসেন, সাগর হোসেন ও মোশারেফ সহ ১০/১২ জন ব্যাক্তি তার পথরোধ করে। এ সময় তাকে মারপিট করে মটরসাইকেল,
মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এরপরও ছিনতাইকারীরা তাকে আটকে রেখে
স্বজনদের ফোন দিয়ে আসতে বলে। এ সময় তারেক মালিথার ফোন পেয়ে তাৎক্ষনিক শহর থেকে তার প্রতিষ্ঠানের নাইটগার্ড লিমন হোসেন, সাইফুল ইসলাম, গৌতম
কুমার ও সাইফুল্লাহ ঘটনাস্থলে আসে। ছিনতাইকারীরা তাদেরকেও লাঠিসোঠা দিয়ে মারপিট শুরু করে। এদের মধ্যে থেকে একজন পালিয়ে গেলেও গৌতমকে বেধড়ক মারপিট করে গুরুতর জখম ও সবারই নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়।
ছিনতাইকারীদের থেকে পালিয়ে যাওয়া একজন ৯৯৯ এ ফোন দিলে কিছু সময়ের মধ্যেই থানা পুলিশ ঘটনাস্থলে পৌছালে ছিনতাইকারীরা পালিয়ে যায়। এরপর পুলিশ আহতদের উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে পাঠায়।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, ওই ঘটনায় থানাতে একটি মামলা দায়ের হয়েছে। ঘটনার তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park