
মোঃ হেলাল উদ্দিন,স্টাফ রিপোর্টার :
গাজীপুরে যৌথ বাহিনী ও ভোক্তা অধিকার
সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৮৪৬ বস্তা কাঁচা মরিচের সন্ধান পাওয়া গেছে।
জেলার রাজেন্দ্রপুর এলাকার বি কে বাড়ি গ্রীন এগ্রো প্রোডাক্ট এ যৌথ বাহিনী ও ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ৮৪৬ বস্তা কাঁচা মরিচের সন্ধান পাওয়া যায় বলে জানা যায়।
মঙ্গলবার রাত ১১ টায়
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গাজীপুরের কর্মকর্তা প্রদীপ্ত কুমার সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মালিককে পাওয়া না যাওয়ায় কালকের মধ্যে এগুলো বাজারে বিক্রি নির্দেশ দেয় ভোক্তা অধিকার।
ভোক্তা অধিকার সূত্রে জানা যায়, আজ বিকেলে গাজীপুরের রাজেন্দ্রপুর বি কে বাড়ি এলাকায় গ্রীন এগ্রো প্রোডাক্টে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় আজমির ট্রেডার্স ভারত থেকে এলসির মাধ্যমে কাচা মরিচ দেশে এনেছে। এসব কাঁচা মরিচ গ্রীন এগ্রো প্রোডাক্টের কোল্ড স্টোরে পাওয়া গেছে ।
জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম জানান, কাঁচা মরিচ উদ্ধার করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের লোকজন। এটা আমাদের না।
এ বিষয়ে কোনো মামলা বা গ্রেফতার নেই, তিনি বলেন।
এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গাজীপুরের সহকারি পরিচালক শরীফুল ইসলামকে মুঠোফোনে চেষ্টা করলে ফোন বন্ধ পাওয়া যায়।