সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

সাইবার অপরাধের বিরুদ্ধে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

  • আপডেট সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ৯২ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

সাইবার অপরাধের বিরুদ্ধে শিল্প-সংস্কৃতি, তৃণমূল মানুষের জন্য শিল্প-সংস্কৃতি এবং ষড়ঋতু নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমী। প্রতিষ্ঠানটির বার্ষিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে মঙ্গলবার রাতে একাডেমীর অডিটরিয়ামে এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা কালচারাল অফিসার মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক মোঃ আলমগীর হোসেন। এছাড়া অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন (জাসাস) এর পিরোজপুর জেলা কমিটির সভাপতি জাহিদ হোসেন এবং সাধারণ সম্পাদক খায়রুল বাশার শামীম। এ সময় বক্তারা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশীয় সংস্কৃতি ধ্বংস করা হয়েছিল। তারা দেশীয় সংস্কৃতিকে ধ্বংস করে বিদেশী ও পাশ্ববর্তী দেশের সংস্কৃতির প্রচলন করা হয়েছিল। তাই দেশীয় সংস্কৃতি রক্ষায় তৃণমূল থেকে শিল্পীদের তুলে আনার জন্য আহবান জানান বক্তারা।
এরপর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশু সহ বিভিন্ন বয়সের শিল্পীরা দেশীয় গান ও নৃত্য পরিবেশন করে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park