বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিএনপির কাউন্সিল নির্বাচন ঘিরে হামলা-ভাঙচুরের অভিযোগ | ১,২৬৮ লিটার দুধ নষ্ট, ড্রাম কাটার দাবি নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন: নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি ঠাকুরগাঁও-১: নম্র চৌধুরীকে ঘিরে রয়েছে মনোনয়নের জোর গুঞ্জন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল সাপাহারে পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র

কোনাবাড়ী থানা আওয়ামীলীগের সভাপতিকে গ্রেফতার।

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৮৮ বার পঠিত

মোঃ হেলাল উদ্দিন,স্টাফ রিপোর্টার:

গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে শিক্ষার্থী হৃদয়কে হত্যা মামলার আসামি কোনাবাড়ী থানা আ.লীগের সভাপতি আব্দুর রহমানকে গ্রেফতার করেছে র‍্যাব-১।

গ্রেফতারকৃত আব্দুর রহমান, ৪৯, কোনাবাড়ী থানাধীন বাইমাইল এলাকার মৃত আজম আলীর ছেলে। তিনি কোনাবাড়ী থানা আ.লীগের সভাপতি।

আজ মঙ্গলবার দুপুর ২ টায় জিএমপি থানার অফিসার ইনচার্জ নজরুল  ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, তাকে ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

গতকাল সোমবার রাতে রাজধানীর উত্তরা ৪ নং সেক্টরে সৃষ্টি সেন্টাল স্কুল এন্ড কলেজের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

নিহত হৃদয় টাঙ্গাইলের গোপালপুরের আলমনগর গ্রামের লাল মিয়ার ছেলে। তিনি হেমনগর ডিগ্রি কলেজ এর একাদশ শ্রেণীতে পড়তেন।

ওই ঘটনায় নিহতের ফুপাতো ভাই ইব্রাহিম বাদী হয়ে কোনাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

জিএমপি থানার অফিসার ইনচার্জ নজরুল  ইসলাম জানান,এ ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park