সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

বড়াইগ্রামে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক দলের বর্ণাঢ্য র‍্যালি ও নাটোরে সমাবেশে যোগদান

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১৪৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার:
উমর ফারুক

বড়াইগ্রাম, ১ মে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৫ উপলক্ষে বড়াইগ্রাম ও বনপাড়া পৌর শ্রমিক দলের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি বনপাড়া পৌরসভা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রায় চল্লিশটি গাড়ির বিশাল বহর নিয়ে নাটোরে কেন্দ্রীয় শ্রমিক সমাবেশে অংশগ্রহণ করা হয়।

আয়োজিত র‍্যালিতে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম শ্রমিক দলের আহ্বায়ক মুন্না খান ও সাধারণ সম্পাদক জালাল উদ্দিন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনপাড়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ বি এম ইকবাল হোসেন (রাজু)।
উপস্থিত ছিলেন বনপাড়া পৌর যুবদলের সভাপতি (মিজান ),

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের নেতৃবৃন্দ, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ইকবাল হোসেন, সুজন, মিলন, কলেজ ছাত্রদলের সভাপতি আলামিন, বড়াইগ্রাম ছাত্রদলের অন্যতম নেতা রনি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

পথসভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং বর্তমান সরকারের শ্রমিক নীতির সমালোচনা করেন। পরে নাটোরে অনুষ্ঠিত বিশাল শ্রমিক সমাবেশে যোগদানের মধ্য দিয়ে দিবসটি সফলভাবে উদযাপন করেন নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park