সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

জনগণ সুস্থ ধারার রাজনীতি চায় (মোঃ ইলিয়াস হোসেন মাঝি)

  • আপডেট সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ১৯৯ বার পঠিত

আ স ম আবু তালেব,
নিজস্ব প্রতিবেদকঃ

জাগপা’র সাবেক ছাত্রনেতা ও নাগরিক কেন্দ্রের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝি আজ ৪ মে রবিবার দৈনিক আজকের সংগ্রামের নিজস্ব প্রতিবেদককে এক সাক্ষাৎকারে জানান, এদেশের জনগণ সুস্থ ধারার রাজনীতি পছন্দ করে। রাষ্ট্রের সর্বত্র সুস্থ ধারার রাজনীতির প্রতিফলন দেখতে চায়। প্রতিহিংসার রাজনীতির পরিসমাপ্তি চায়, কেননা প্রতিহিংসার রাজনীতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ। প্রতিদ্বন্দ্বিতার নামে দলগুলোর মধ্যে সংঘর্ষ, কর্মবিরতি এবং হিংসাত্মক কর্মকান্ডের ফলে অর্থনীতি স্থবির হয়ে পড়ে। উন্নয়ন প্রকল্প গুলো আটকে যায়। শিক্ষার পরিবেশ বিঘ্নিত হয় ও আইনশৃঙ্খলা অবনতি ঘটে। ক্ষমতার অপব্যবহার এবং রাজনৈতিক প্রতিহিংসার কারণেই মানুষের মধ্যে ভীতি ও আস্থাহীনতা সৃষ্টি হয়। রাজনীতির প্রতি মানুষের আগ্রহ কমে যায়। যা গনতন্ত্রের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। তিনি আরো জানান, রাজনীতি একটি জাতির উন্নয়ন, শান্তি এবং গনতান্ত্রিক অগ্রগতির গুরুত্বপূর্ণ মাধ্যম। এর লক্ষ্য হওয়া উচিত সমাজের কল্যাণ ও মানুষের জীবন মান উন্নত করা। কিন্তু যখন রাজনীতি প্রতিহিংসার হাতিয়ারে পরিণত হয় তখন এটি কেবল রাষ্ট্রের অগ্রগতিতেই ব্যাহত করে না বরং গনমানুষের মধ্যে বিভাজন এবং হতাশার জন্ম দেয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park