সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নতুন কমিটি

  • আপডেট সময় : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ৩৪৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার:

সাবেক অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি নির্বাচিত হয়েছেন। আর সেক্রেটারী নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল।
এ জে মোহাম্মদ আলী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং ব্যারিস্টার কায়সার কামাল বিএনপির আইন বিষয়ক সম্পাদক।
শনিবার (৮ অক্টোবর) সারাদেশের বিএনপিপন্থী দুই শতাধিক আইনজীবীদের উপস্থিতিতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সভা শেষে এ দু’জনকে নির্বাচিত করা হয়। বাকি পদগুলো পরে পূরণ করা হবে।
এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার।
এর আগে ২০১৯ সালের ৩ অক্টোবর রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেনকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট ফজলুর রহমানকে সদস্য সচিব করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ১৭৯ সদস্যের নতুন কমিটি করেছে বলে জানায় বিএনপি।
এ আহ্বায়ক কমিটিতে একজন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, ৯ জন যুগ্ম আহ্বায়ক এবং ১৬৭ জন সদস্য রাখা হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park