সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

নালিতাবাড়ী উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে উৎসবের আমেজ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ২৬৬ বার পঠিত

শুভ্র শাওন :
শেরপুরের নালিতাবাড়ীতে দীর্ঘ ৮ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদের নবনির্মিত ৫শ আসন বিশিষ্ট হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই সম্মেলনকে ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। নেতাকর্মীদের মাঝে বইছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। চলছে প্রার্থীদের পক্ষে প্রচারণা, শোডাউন ও মিছিল। ব্যানার আর ফেসটুনে ছেয়ে গেছে নালিতাবাড়ী পৌর শহর।

দলীয় সূত্রমতে, বৃহস্পতিবার সকাল ১০টায় সম্মেলনের উদ্বোধন করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী, শেরপুর-২ আসনের সংসদ সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক অসিম কুমার উকিল এমপি, নির্বাহী সদস্য মারুফা আক্তার পপি ও উপাধ্যক্ষ রেমন্ড আরেং।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল।
২০১৫ সালে সম্মেলনের মাধ্যমে এ উপজেলার সর্বশেষ কমিটি হয়। ওই সময় কমিটির সভাপতি নির্বাচিত হন বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক নির্বাচিত হন ফজলুল হক। বর্তমানে গুরুত্বপূর্ণ এ পদ দুটিতে আলোচনায় রয়েছেন প্রায় ডজন খানেক প্রার্থী।

এরা হলেন- সভাপতি পদে বর্তমান সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হোসেন মাস্টার, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান লেবু, বর্তমান যুগ্ম-সাধারণ সম্পাদক হাজি মোশারফ হোসেন, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সরকার গোলাম ফারুক, সাবেক ইউপি চেয়ারম্যান এএইচএম মোস্তফা কামাল ও শহর শাখার সভাপতি হাবিবুর রহমান ডিপু। সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক ফজলুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াজ কুরুণী, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ বকুল, সদস্য আবদুল ওয়াহাব ও পৌর মেয়র আবুবক্কর সিদ্দিক।

তবে আলোচনায় উঠে আসছেন হাফ ডজনের মতো নেতার নাম। কেউ বলছেন নবীন-প্রবীণে হবে এবারের কমিটি। আবার কেউ বলছেন পুরনো চাল ভাতে বাড়ে, প্রবীনরাই আবারও ঠাঁই পাবেন কাউন্সিলে। নতুন কাউন্সিলে নালিতাবাড়ীতে নব উদ্যোমে শুরু হবে আওয়ামী লীগের পথচলা।

এ বিষয়ে নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ বকুল বলেন, ত্রি-বার্ষিক সম্মেলনকে সফল করতে সার্বিক প্রস্তুতি গ্রহন করা হয়েছে। সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park