সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

রাত পোহালেই বরগুনা জেলা আওয়ামী লীগের সম্মেলন

  • আপডেট সময় : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ৪৬৫ বার পঠিত

এম, এস, এ রেজা ( শুভ্র শাওন) :

দীর্ঘ ৮ বছর পর ১৬ নভেম্বর (বুধবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে বরগুনা জেলা আওয়ামী লীগের সম্মেলন। বরগুনা সার্কিট সংলগ্ন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ১০টায় সম্মেলনের উদ্বোধন করবেন, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ। প্রধান অতিথি হিসেবে থাকবেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন, বরগুনা- ১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।

সম্মেলনকে ঘিরে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। নেতা-কর্মীদের মাঝে বিরাজ করছে উৎসাহ উদ্দীপনা। ব্যানার-ফেস্টুন আর তোরণে শহর সয়লাব। বর্তমান সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এবং সাধারণ সম্পাদক ও বরগুনার নতুন জেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির স্ব-পদে থাকছেন নাকি নতুন মুখ আসছেন, তা নিয়ে আলোচনা মুখর এখন পুরো বরগুনা।

জেলা আওয়ামী লীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মোতালেব মৃধা সভাপতি পদের জন্যে চেস্টা করছেন বলেও আলোচনা আছে। এছাড়া বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক আব্বাস হোসেন মন্টু মোল্লা, বর্তমান মেয়র ও যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল আহসান মহারাজ যুব সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার টুকু, জেলা আওয়ামী লীগের সদস্য মশিউর রহমান শিহাব সাধারণ সম্পাদক পদ পেতে তৎপর বলে জানিয়েছেন দলের গুরুত্বপূর্ণ মহল। ব্যানার-ফেস্টুন ও পোস্টারে পদ আকাঙ্ক্ষা জানিয়েছেন আরও অনেকে।

দলীয় সূত্র জানায়, জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয় ২০১৪ সালের ১৫ নভেম্বর। ওই সম্মেলনে সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে সভাপতি ও জাহাঙ্গীর কবিরকে পুনরায় সাধারণ সম্পাদক করা হয়। ২০১৫-২০১৭ মেয়াদের জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটি গঠনতন্ত্র অনুসারে মেয়াদোত্তীর্ণ হয়েছে পাঁচ বছর আগে।

সম্মেলনে প্রধান বক্তা যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাসিম। বিশেষ অতিথি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মি আহমেদ, কেন্দ্রীয় কমিটির সদস্য গোলাম রাব্বানী চিনু, কেন্দ্রীয় কমিটির সদস্য আনিসুর রহমান। সভাপতিত্ব করবেন, জেলা আওয়ামী লীগ সভাপতি ও বরগুনা- ১ আসনের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নব-নির্বাচিত জেলা চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park