সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ঠাকুরগাঁওয়ে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে মির্জা ফখরুল।ভার্চুয়াল যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

  • আপডেট সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৫ বার পঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি:

দীর্ঘ আট বছর পর ঠাকুরগাঁওয়ে ঠাকুরগাঁও জেলা স্কুল বড়মাঠ এ সোমবার বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে দলটির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
​সম্মেলনের উদ্বোধন ঘোষণা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছে। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ২১ দফা কর্মসূচির কথা উল্লেখ করে বলেন, সেই ২১ দফাকে ভিত্তি করেই বেগম খালেদা জিয়া নতুন বাংলাদেশের রূপকল্পে হাত দিয়েছিলেন।
​মির্জা ফখরুল আরও বলেন, বর্তমান “ফ্যাসিস্ট ব্যবস্থায়” দেশ আজ ভেঙে গেছে। এই ভেঙে যাওয়া কাঠামোকে পুনর্গঠন করতে এবং একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য বিএনপি ৩১ দফা কর্মসূচি প্রণয়ন করেছে।
​তিনি নেতাকর্মীদের প্রতি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই সম্মেলনের মাধ্যমে ঠাকুরগাঁও জেলায় একটি নতুন ও শক্তিশালী বিএনপি গঠিত হবে। এই নতুন কমিটি শুধু নতুন পথের দিশা দেবে না, বরং একটি গণতান্ত্রিক ঠাকুরগাঁও প্রতিষ্ঠার জন্যও কাজ করবে।
​সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বি- বার্ষিক সম্মেলন -২০২৫ খ্রি:
নব নির্বাচিত
সভাপতিঃ-মির্জা ফয়সল আমিন এবং
সাধারণ সম্পাদকঃ- পয়গাম আলী।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park