
স্টাফ রিপোর্টার :
মোক্তারুজ্জামান মোক্তার :
পার্বতীপুরে বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে মহিবুল ইসলাম (২৫) নামে এক যুবককে ১৮ সেপ্টেম্বর রাতে রেলওয়ে জংশন থেকে আটক করেছে ডিবি গোয়েন্দা পুলিশ। জানা গেছে, ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য বিসিএস পরীক্ষার প্রশ্ন পত্র ফাঁস হয়েছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে ছায়া তদন্তে নামে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালায় । বিষয়টি জানতে পেরে গাঁ ঢাকা দেয় অভিযুক্ত যুবক মহিবুল। ১৮ সেপ্টেম্বর সকালে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেন যোগে পার্বতীপুর বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন মহিবুল। এদিকে তথ্য প্রযুক্তির সহযোগিতায় ঢাকার গোয়েন্দা পুলিশের সদস্যরা বিষয়টি ট্রেনের পুলিশ ও দিনাজপুরের গোয়েন্দা পুলিশকে জানালে, দিনাজপুরের গোয়েন্দা পুলিশ বিরামপুর রেল স্টেশন থেকে ট্রেনে উঠে। এরপর পার্বতীপুরের রেল পুলিশের সহায়তায় সন্ধ্যায় পার্বতীপুর স্টেশন এলাকা থেকে মহিবুল কে আটক করে। আটকৃত মহিবুলের বাড়ি পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের উত্তর আটরাই গ্রামের হাদীউজ্জামানের ছেলে। মহিবুলের বাবা পেশায় একজন ফল ব্যবসায়ী।সে তিন ভাই ও দুই বোনের মধ্যে তৃতীয়। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে বলে জানা গেছে। এ বিষয়ে দিনাজপুর জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) রফিকুজ্জামান বলেন, রাতেই মহিবুলকে ডিএমপি ডিবি পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে বলে জানান।